শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | হতে পারে সাইবার হানা, কোন ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Sumit | ০৯ মে ২০২৫ ২১ : ২৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারত পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। সেখানে হতে পারে সাইবার হানার মতো ঘটনাও। তবে বিষয়টি নিয়ে আগে থেকেই সতর্ক হয়েছে ভারত। শুক্রবার ভারতের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সাইবার নিরাপত্তা প্রস্তুতি মূল্যায়নের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি পর্যালোচনা বৈঠক করবেন। 


এই বৈঠকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, মুম্বই স্টক এক্সচেঞ্জ, জাতীয় স্টক এক্সচেঞ্জ এবং ভারতীয় কম্পিউটার জরুরি প্রতিক্রিয়া দল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্রিত হবেন।


ভারতের গুরুত্বপূর্ণ ব্যবস্থার মধ্যে অন্যতম হিসাবে থাকে ব্যাঙ্কিং সিস্টেম এবং আর্থিক খাত। এগুলি  সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কা করেই এদিনের এই পর্যালোচনা সভা হবে।


এই ধরণের পরিবেশে সর্বদাই সাইবার হানার মতো ঘটনার একটি আশঙ্কা থাকে। ভারত ইতিমধ্যেই তার সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এবং অর্থমন্ত্রীর বৈঠকে সেদিকেই জোর দেওয়া হবে।  


ইন্ডিয়া টুডের খবর অনুসারে, অর্থ মন্ত্রণালয় অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলির সঙ্গে এই সাইবার হানাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে এবং এরফলে ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলি যাতে সুরক্ষিত থাকে সেদিকেও নজর রাখা হবে।  


বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায় এবং জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারত অভিযান চালানোর পর এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে যাতে সাইবার আক্রমণ এই সময়ে ঠেকানো যায় সেদিকে জোর দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। 


বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার ভোররাত পর্যন্ত চলেছে সংঘাত। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বারবার ভেঙে দেয় ভারতীয় সেনা। অন্তত ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা  সূত্রের খবর তেমনটাই। 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া