বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মিঠা কাবাব থেকে আইরিশ স্টু, জানেন খাদ্যরসিক রবীন্দ্রনাথের পছন্দের তালিকায় ছিল কোন কোন খাবার?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৫ ১৯ : ১৪Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাঙালির মন ও মননে আজও তিনি একই জায়গায় রয়েছেন। কবিগুরুকে নিয়ে শুধু বাঙালি নয়, আপামর বিশ্ববাসীর কৌতূহলের শেষ নেই। রবীন্দ্রনাথের নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘খাদ্যরসিক’ শব্দটিও। যদিও কবিগুরু কোন খাবারটি পছন্দ করতেন, সে বিষয়ে বিস্তর বাদানুবাদ রয়েছে। তবে তিনি যে খাবারের বিষয়ে বেশ সচেতন ছিলেন তা বিভিন্ন লেখনীতে স্পষ্ট বিবরণ রয়েছে। 

শোনা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নানা ধরনের খাবার ভালোবাসতেন এবং কখনও কখনও নিজ হাতে রান্নাও করতেন। তবে সাধারণ সাদামাঠা নয়, বিভিন্ন ধরনের খাবার নিয়ে বিশেষ করে মাছ ও মিষ্টির ফিউশন পদ পছন্দ করতেন তিনি। তারই মধ্যে আজ এই বিশেষ দিনে জেনে নেওয়া যাক কবিগুরুর প্রিয় খাবারের তালিকায় কী কী ছিল।

* সুরথি মিঠা কাবাবঃ এটি এক ধরনের মিষ্টি মুরগির মাংসের পদ। চিনি, কিসমিস, ছোট করে কাটা আমন্ড, জাফরনের মিশ্রণে তৈরি হয়। আমিষ মিষ্টির এই পদটি রবীন্দ্রনাথের সবসময়ের প্রিয় খাবার ছিল। 
* ডিম দিয়ে ছোলার ডাল কারিঃ পরিচিত ছোলার ডাল দিয়েই এক অনবদ্য পদ ভালবাসতেন কবিগুরু। মশলাদার ডাল ও ডিম দিয়ে তৈরি হয় এই কারি। এতে থাকত খানিকটা মিষ্টির ছোঁয়াও। 
* নারকেল চিংড়িঃ নারকেল এবং চিংড়ির মিলমিশের কথা সকলেরই জানা। নারকেলের দুধে পোস্ত ও সরষে বাটার সঙ্গে চিংড়ির এই পদ বরাবরই ভালবাসতেন রবীন্দ্রনাথ। 
* চন্দ্রপুলিঃ ঠাকুমা-দিদিমারা বাড়িতেই বানাতেন চন্দ্রপুলি। তবে এখন দোকানের মিষ্টিই ভরসা বাঙালির। বিশ্বকবিরও এই চাঁদ আকৃতির মিষ্টি  পছন্দের তালিকায় ছিল। নারকেল কুড়িয়ে খোয়া ক্ষীর, গুঁড়ো চিনি ও কর্পূর দিয়ে তৈরি হয় এই মিষ্টি। 
* ভাপা ইলিশঃ মাছের পদকে কখনও পিছনে রাখতেন না রবীন্দ্রনাথ। বিশেষ করে ইলিশের যে কোনও পদ যেমন ইলিশের ঝোল, ভাপা ইলিশ ছিল রবিঠাকুরের প্রিয় খাবারের তালিকায়। 
* কাঁচা আম দিয়ে মাংসঃ কাঁচা আমের সঙ্গে দই ও পাঠার মাংসের সঙ্গে বিভিন্ন মশলার কারসাজিতে তৈরি হত এই পদ। যা কবিগুরু গরমকালে খেতে খুবই পছন্দ করতেন। 
* আইরিস স্টুঃ দেশ-বিদেশের যাতায়াতের সময় রবীন্দ্রনাথ এই পদটি খেতে পছন্দ করতেন। যা আলু ও পেঁয়াজের সঙ্গে মাটন কিংবা ল্যাম্প দিয়ে তৈরি করা হত। 
* পনির দিয়ে বেকড ম্যাকরনিঃ ঠাকুরবাড়ির সদস্যরা অনেক পাশ্চাত্য পদ বেশ উপভোগ করতেন। যার মধ্যে অন্যতম পনির ও মশলা দিয়ে বেকড পাস্তা। এই বিশেষ পদটি পূর্ণিমা ঠাকুরের রেসিপির বইতেও উল্লেখ রয়েছে। 
* ফ্রুট সালাডঃ বিভিন্ন দেশের প্রভাব রয়েছে ঠাকুরবাড়ির সালাড তৈরিতে। শোনা যায়, বাড়ির সবাইকে নিয়ে জমিয়ে বসে মধ্যাহ্নভোজের পর এই ফ্রুট সালাড খেতে পছন্দ করতেন রবীন্দ্রনাথ। 
* পরিবন্ধঃ এটি রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর হাতের এক বিশেষ পদ ছিল। যাকে এলো ঝোলোও বলা হত। গজার মতো দেখতে এই মিষ্টি ময়দা ও চিনির সিরাপ দিয়ে তৈরি করে ডিপ ফ্রায়েড করা হত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া