মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয় পেয়ে অহেতুক জ্বালানি মজুত করবেন না, দেশের জনগনকে বার্তা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের

Sumit | ০৯ মে ২০২৫ ১৮ : ৪৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ভারতের জনগণকে আতঙ্কিত হয়ে জ্বালানি না কেনার আহ্বান জানাল। তারা জানিয়েছে যে, সমস্ত আউটলেটে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল এবং এলপিজি মজুদ রয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, তাদের সরবরাহ কাজ কোনও সমস্যা ছাড়াই চলছে।


ইন্ডিয়া টুডের খবর অনুসারে আইওসিএল শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বার্তা পোস্ট করে বলেছে, “ইন্ডিয়ান অয়েলের সারা দেশে প্রচুর জ্বালানি মজুদ রয়েছে এবং আমাদের সরবরাহ লাইনগুলি সুষ্ঠুভাবে চলছে। আতঙ্কিত হয়ে কেনার কোনও প্রয়োজন নেই—আমাদের সমস্ত আউটলেটে জ্বালানি এবং এলপিজি সহজেই পাওয়া যাচ্ছে।” ভারতের জনসাধারণকে শান্ত থাকার এবং পেট্রোল পাম্পগুলিতে অযথা ভিড় এড়াতে অনুরোধ করা হয়েছে।


কেন এই আতঙ্ক?
শুক্রবার আইওসিএলের শেয়ারের দাম নিচের দিকে চলছে এবং স্টক মার্কেটে ১% কমেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশেষ করে ভারতীয় শহরগুলিতে সাম্প্রতিক ড্রোন হামলার পর আইওসিএলের পক্ষ থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে।


এদিকে আগের দিন প্রায় ৩% বৃদ্ধির পর শুক্রবার তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। ০৫০৭ জিএমটি পর্যন্ত, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০.৩৭% বেড়ে ব্যারেল প্রতি ৬৩.০৭ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২১ সেন্ট বা ০.৩৫% বেড়ে ব্যারেল প্রতি ৬০.১২ ডলারে পৌঁছেছে। 


আইওসিএলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় পেট্রোল পাম্পগুলিতে, বিশেষ করে উত্তর ভারতের কিছু অংশে, দীর্ঘ লাইনের ভিডিও এবং পোস্ট প্রকাশ পেতে শুরু করার পর অনেক লোককে জ্বালানি মজুদ করার চেষ্টা করতে দেখা গেছে।

 

'অপারেশন সিঁদুর'-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই আতঙ্ক-কেনাকাটা শুরু হয়েছে। যেভাবে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে সেখানে হয়তো আগামীদিনে আরও বড় সংঘর্ষের পরিবেশ তৈরি করেছে। যার ফলে কিছু কিছু এলাকার মানুষ আগামীদিনে জ্বালানি ঘাটতির সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।


পাঞ্জাবে বিশেষ করে সীমান্তের কাছাকাছি শহরগুলিতে আতঙ্ক সবচেয়ে বেশি দেখা গেছে। বুধবার, বেশ কয়েকটি সীমান্ত এলাকার বাসিন্দাদের তাদের যানবাহন এবং জ্বালানি ভরার জন্য পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক মানুষ খাদ্য, ওষুধ এবং গ্যাস সিলিন্ডারের মতো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও ছুটে এসেছেন।


দেশের অন্যতম বৃহত্তম জ্বালানি সরবরাহকারী ইন্ডিয়ান অয়েল স্পষ্ট করে জানিয়েছে যে তাদের বিতরণ ব্যবস্থা শক্তিশালী এবং স্বাভাবিকভাবে কাজ করছে। তারা আরও জানিয়েছে যে কোনও ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় কোনও সতর্কতা জারি করেনি। এটি ইঙ্গিত দিচ্ছে যে সারা দেশে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া