বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৯ মে ২০২৫ ১৮ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ জামাত ইসলাম মোটেই পাকিস্তান প্রেমী নয়। কারণ তাঁদের সংবিধানেই লেখা রয়েছে যাঁদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধে যাঁরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বাংলাদেশে জামাতের গঠনতন্ত্র লেখা হয়েছে। সুতরাং আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও আলাদা সম্পর্ক নেই। এমনটাই বললেন, জামাতের প্রচার সচিব মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে সম্পর্ক থাকা উচিত সেটুকুই রয়েছে। জামাত মোটেই পাকিস্তানপন্থী নয় বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত চিরকালই হিংসার বিরোধী। সারা দুনিয়ার যেকোনও ধরনের হিংসার তাঁরা বিরোধী। কোনও জঙ্গি দলের সঙ্গেও তাঁদের কোনও সম্পর্ক নেই। আজকালের সঙ্গে আলাপচারিতায় এমনটাই দাবি করেন জামায়াতের প্রচার সচিব। তিনি জানান, জঙ্গিবাদকে তাঁরা কোনও অবস্থাতেই সমর্থন করেন না। তালেবান, আলকায়দা, আইএস বা অন্য কোনও জঙ্গি দলের সঙ্গে জামাতের কোনও সম্পর্ক নেই। জঙ্গি সংযোগের কেউ প্রমাণ দিতে পারবে না বলেও চ্যালেঞ্জ জানান আকন্দ।
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিশেষ গুরুত্বপূর্ণ। অভিযোগ, জামাতের ছত্রছায়াতেই মৌলবাদী শক্তি ফের মাথা চাড়া দিয়েছে। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জামাতের প্রচার সচিব। তিনি জানান, জামাত সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। ফ্যাসিবাদী শক্তির পতনের পর তাঁরাই হিন্দুদের রক্ষা করেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সেই ন্যায্যতা প্রসঙ্গে তিস্তার জলের ন্যায্য ভাগ, সীমান্তে বিএসএফের হত্যা বন্ধ প্রভৃতির কথা উল্লেখ করে তিনি।
বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্র সংস্কার জরুরি। ভবিষ্যতে যাতে কোনও ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সেটা নিশ্চিত করতে চান তাঁরা। বিএনপির সঙ্গে তাঁদের কোনও বিরোধ নেই বলে দাবি করে আকন্দ জানান, দুটি রাজনৈতিক দলের মধ্যে স্বাভাবিক নিয়মেই কিছু মতের পার্থক্য থাকতেই পারে। কথা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামি লিগের বিদায়ের পর বাংলাদেশের মানুষ অনেক ভালো আছেন। তাঁরাই চাইছেন সংস্কার। হিন্দুদের ওপর অত্যাচার প্রসঙ্গে ভারতে যা প্রচার হচ্ছে সেটা ডাহা মিথ্যা।
তিনি বলেন, ‘আমাদের ধর্মীয় বিশ্বাসের বাইরে যতো ধর্মীবলম্বী মানুষ রয়েছেন কারও বিরুদ্ধে কোনও হামলা জামায়াত কখনও করেনি। শুধুমাত্র ধর্মীয় কারণে কেউ আক্রান্ত হননি। জামায়াতের কর্মীরা কারও মন্দির বা জমি দখল করিনি। বরং সম্প্রীতির পক্ষে কাজ করছি। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত আমরাই পাহাড়া দিয়েছি। এখনও চলছে আমাদের নজরদারি’। তিনি জানান, আন্দোলনে হাজার তিনেক মানুষ মারা গিয়েছেন। তারমধ্যে হিন্দুও রয়েছেন। এমনকী, অনেক হিন্দু এখন প্রকাশ্যেই জামাতের কর্মসূচিকে সমর্থন করছেন বলেও তিনি জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?