মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপারেশন সিঁদুরের মধ্যেই ফের অনুপ্রবেশের চেষ্টা, সাত জইশ জঙ্গিকে খতম করল বিএসএফ, দেখুন ভিডিও

Sumit | ০৯ মে ২০২৫ ১৭ : ৫৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফের সাত জইশ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত সন্দেহে সাত জঙ্গিকে খতম করা হয় বলেই ইন্ডিয়া টুডে সূত্রে খবর। 


৮ মে রাত ১১ টার দিকে অভিযানটি শুরু করা হয়। বিএসএফ সৈন্যরা সাম্বা সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এরপরই তারা হামলা চালিয়েছে এই জঙ্গিদের খতম করে দেয়। 


বিএসএফ জম্মু তাদের এক্স হ্যান্ডেলে এবিষয়ে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে লেখা রয়েছে, ‘৮ মে, ২০২৫ তারিখে রাত ১১ টায়, বিএসএফ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।’


একটি ভিডিওতে দেখা গিয়েছে যে বিএসএফ সৈন্যরা পাকিস্তানি পোস্ট ধান্ধারে ব্যাপক ক্ষতি করছে এবং একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করতে কমপক্ষে সাত জঙ্গিকে খতম করছে।

 


ভারত ও পাকিস্তানের মধ্যে বর্ধিত সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এর আগে বৃহস্পতিবার, ভারত জম্মু, পাঠানকোট, উধমপুরে একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। 


৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিতে ভারত অপারেশন সিঁদুরের অধীনে বিমান হামলা চালানোর একদিন পর এই হামলাটি ঘটে। প্রায় ১০০ জন জঙ্গিকে খতম করা হয়েছে বলেই দাবি করেছে ভারত। পাহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিতেই ভারত এই পাল্টা হামলা চালায়। পহেলগাঁওতে জঙ্গি হামলার সময় জঙ্গিরা ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে। এদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। তারা সকলেই এই জঙ্গি হামলার জেরে নিহত হন।


বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার ভোররাত পর্যন্ত চলছে সংঘাত। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বারবার ভেঙে দেয় ভারতীয় সেনা। অন্তত ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা সূত্রের খবর তেমনটাই। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া