মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শুক্র-শনি শ্রীনগর-জম্মু-অমৃতসর-সহ একাধিক জায়গায় বিমান চলাচল বন্ধ ইন্ডিগোর  

Riya Patra | ০৯ মে ২০২৫ ১৬ : ৫৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক যুদ্ধ আবহ। পরিস্থিতি বিচারে বৃহস্পতিবারেই যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছিল বিমানসংস্থাগুলি। শুক্রবার সকালে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতি বিচারে শুক্র এবং শনি, অর্থাৎ নয় এবং ২০ মে দেশের একাধিক জায়গায় এই সংস্থার বিমান চলাচল বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: তিন ঘণ্টা আগে পৌঁছতেই হবে এয়ারপোর্টে, ভারত-পাক উত্তেজনার মাঝেই একাধিক নির্দেশ দিল এয়ারলাইন্স সংস্থাগুলি

ইন্ডিগো বিবৃতি দিয়ে জানিয়েছে, এই দু' দিন শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, যোধপুর, কিষাণগড়, রাজকোট যাওয়া এবং আসার সমস্ত বিমান বাতিল করছে এই সংস্থা। বিমান সংস্থা বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। পরবর্তী আপডেট বিবৃতির মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেবে সংস্থা, জানানো হয়েছে তা।

 

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্সের কাছে শত্রু দেশের হামলা কার্যত ধোপে টেকেনি। কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার কারণে দেশের সব বিমানবন্দরে যাত্রীদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা বাধ্যতামূলক করল ভারত সরকার। সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়, যাত্রীদের সুরক্ষা এবং দেশের নিরাপত্তার স্বার্থে সমস্ত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ! শুক্র সকালে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ

বিমান সংস্থাগুলিও বৃহস্পতিবার আরতেই নির্দেশিকা জারি করে জানায়, সব যাত্রীকে এখন থেকে বোর্ডিংয়ের আগেই অতিরিক্ত পরীক্ষা করতে হবে। বিমানবন্দরে প্রবেশের আগে প্রতিটি গাড়ি পরীক্ষা করা হবে। সমস্ত যাত্রীর আইডি চেক এবং ব্যাগ স্ক্যান করা হবে।

এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়, সিভিল অ্যাভিয়েশনের তরফে বিশেষ নির্দেশ পাওয়ার পরেই যাত্রীদের অন্তত বিমানের সময়ের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে। বিমান ছাড়ার ৭৫ মিনিট আগে বন্ধ হয়ে যাবে চেক-ইন। একই পোস্ট করা হয় ইন্ডিগোর তরফেও। তারপরেই সংস্থা শুক্রবার সকালে পরবর্তী পদক্ষেপের কথা জানায়।

 

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া