শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | লার্জ-মিড-স্মল-ফ্লেক্সি ক্যাপ, কোন মিউচুয়াল ফান্ডে ঝুঁকি কম-রিটার্ন বেশি?

RD | ০৯ মে ২০২৫ ১৬ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? তাহলে সঠিক জ্ঞান থাকাটা জুরুরি। বাজারে অনেক ধরনের নিউচুয়াল ফান্ড রয়েছে। যেমন-  লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ও ফ্লেক্সি ক্যাপ। জেনে নিন, কোন ফান্ডটি আপনার জন্য উপযুক্ত।

লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ও ফ্লেক্সি ক্যাপ- মিউচুয়াল ফান্ডের এইসব ধরনগুলির পার্থক্য কী ও কোথায় বিনিয়োগ করা নিরাপদ এই প্রতিবেদনে সেই দিকেই আলোকপাত করা হবে। 

লার্জ ক্যাপ ফান্ড কী
এই তহবিলটি বড় সংস্থার জন্য। লার্জ ক্যাপ ক্যাটাগরিতে দেশের শীর্ষ ১০০টি কোম্পানি রয়েছে, যাদের মার্কেট ক্যাপ বাজারে সবচেয়ে বেশি। লার্জ ক্যাপ ফান্ডকে ব্লু-চিপ স্টকও বলা হয়। লার্জ ক্যাপে বিনিয়োগ মানে শীর্ষ ১০০টি সংস্থার শেয়ারে বিনিয়োগ করা।

শেয়ারে বাজার ওঠানামা করে। এই ওঠা-নামা লার্জ ক্যাপ ফান্ড ততটা প্রভাবিত করে না যতটা স্মল ও মিড ক্যাপ সংস্থাগুলিকে প্রভাবিত করে। লার্জ ক্যাপ হওয়ায় বাজারে তাদের দখল থাকে। পাশাপাশি তাদের বৃদ্ধিও ভারসাম্য রেখে চলে। বাজার সংশোধনের সময় তাদের মধ্যে খুব বেশি অস্থিরতা থাকে না । এই কারণেই বিশেষজ্ঞরা নতুন বিনিয়োগকারীদের লার্জ ক্যাপগুলিতে বিনিয়োগের পরামর্শ দেন।

মিড ক্যাপ ফান্ড কী ?
মিড ক্যাপ ফান্ডের মধ্যে সেই সংস্থাগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যাদের ব়্যাঙ্কিং মার্কেট ক্যাপের ভিত্তিতে ১০১ থেকে ২৫০ এর মধ্যে। বাজারের মধ্যম অবস্থানে রয়েছে এসব সংস্থাগুলি। এই তহবিলে বিনিয়োগ করাও লাভজনক। আপনি এই তহবিলে বিনিয়োগে ভাল রিটার্ন পেতে পারেন। কিন্তু মিড ক্যাপ তহবিল লার্জ ক্যাপের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তবে স্মল ক্যাপের চেয়ে কম ঝুঁকিপূর্ণ। তাই মিড ক্যাপকে একটি ভাল তহবিল হিসাবে বিবেচনা করা হয়, যা ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য বজায় রাখে। মিড ক্যাপ সংস্থাগুলির ভবিষ্যতে লার্জ ক্যাপ সংস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্মল ক্যাপ ফান্ড কী
স্মল ক্যাপ এমন সংস্থাগুলিকে নিয়ে গড়ে ওঠে যাদের র‌্যাঙ্কিং ২৫০-এর উপরে, যদিও এই সংস্থাগুলির মিড ক্যাপ হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে। এসব সংস্থার বৃদ্ধির হার অনেক বেশি। কিন্তু এই সংস্থাগুলোও বাজারের ওঠানামায় খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়, তাই তাদের মধ্যে অস্থিরতা বেশি থাকে। এগুলিতে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ। যারা বেশি ঝুঁকি নিয়ে অর্থ উপার্জন করতে চান, তারা এই তহবিলে বিনিয়োগ করতে পারেন।

ফ্লেক্সি ফান্ড কী ?
ফ্লেক্সি ফান্ড, কম ঝুঁকি এবং ভালো রিটার্নের জন্য পরিচিত, একটি ওপেন-এন্ডেড ফান্ড। এই তহবিলে , ফান্ড ম্যানেজার কোন বিভাগে কত বিনিয়োগ করবেন তা নির্ধারণ করতে বাধ্য নন। এই তহবিলের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে পারে। এতে, ফান্ড ম্যানেজার প্রয়োজন অনুসারে বিনিয়োগকারীদের অর্থ লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপে বিনিয়োগ করেন। এই তহবিলে বিনিয়োগ করতে হলে বাজার সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। বিনিয়োগকারীরা বিশেষজ্ঞদের সহায়তায় এসবে বিনিয়োগ করতে পারেন।

ভ্যালু ফান্ড কী
ভ্যালু ফান্ড হল সেইসব তহবিল যাদের বর্তমান মূল্যায়ন তাদের ন্যায্য মূল্যের নীচে রয়েছে। এই ধরনের স্টকগুলির দাম বাজারের পরিস্থিতি বা কোনও নেতিবাচক অনুভূতির কারণে হয়, তবে এই তহবিলগুলির ভবিষ্যতে তাদের আসল মূল্যায়ন অর্জন করার এবং বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘ মেয়াদে উচ্চ রিটার্ন চান তাদের জন্য ভ্যালু ফান্ড বেশ উপকারী বলে বিবেচিত।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া