শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ মে ২০২৫ ১৬ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই একটি নতুন প্রকল্প চালু করেছে। যার নাম 'হর ঘর লক্ষপতি'। এটি একটি রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। এর মাধ্যমে, একজন বিনিয়োগকারী প্রতি মাসে অল্প সঞ্চয় করে বড় তহবিল গড়ে তুলতে পারেন। বয়স্ক নাগরিকরা এই প্রকল্প থেকে আরও বেশি উপকৃত হবেন, কারণ সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় তাঁরা বেশি সুদ পাবেন।
ক্ষুদ্র সঞ্চয় এবং বড় তহবিল
এই স্কিমটি বিশেষ করে সেই বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে যারা হর ঘর লক্ষপতি রেকারিং অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে বড় তহবিল সংগ্রহের পরিকল্পনা করছেন। এই রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৩ থেকে ১০ বছর। এর অর্থ হল এসবিআই-এর এই স্কিমে, বিনিয়োগকারীরা ৩ বছর থেকে ১০ বছর সময়কাল পর্যন্ত অর্থ বিনিয়োগ করতে পারেন। মেয়াদপূর্তিতে সুদের সঙ্গে বিনিয়োগকারীদের ছোট সঞ্চয় একটি বড় পরিমাণ হিসাবে দেওয়া হয়। যা শিশুদের শিক্ষা বা অন্যান্য চাহিদা পূরণে ব্যবহার করা যেতে পারে।
১০ বছরের শিশুও অ্যাকাউন্ট খুলতে পারে
শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক যে কেউ সহজেই হর ঘর লক্ষপতি স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমের শর্তাবলী অনুসারে, ১০ বছর বা তার বেশি বয়সী শিশুরা যারা তাদের নাম স্বাক্ষর করতে পারে তারাই যোগ্য, অন্যদিকে ছোট বাচ্চাদের অ্যাকাউন্ট বাবা-মা বা আইনী অভিভাবকের সঙ্গে খোলা যেতে পারে।
সুদের হার কত?
এসবিআইয়ের এই বিশেষ আরডি স্কিমে বিনিয়োগের সুদের হার কত? এটি গ্রাহক এবং মেয়াদপূর্তির সময়কাল অনুসারে পরিবর্তিত হয়। এই স্কিমে সাধারণ বিনিয়োগকারীকে ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
লোকেরা যাতে প্রতি মাসে স্বল্প সঞ্চয় করে একটি বড় তহবিল সংগ্রহ করতে পারে সেই লক্ষ্যেই স্টেট ব্যাঙ্ক এই স্কিমটি শুরু করেছে। যদি কোনও বিনিয়োগকারী ১ লক্ষ টাকা সংগ্রহ করতে চান এবং তিনি ৩ বছরের মেয়াদপূর্তি বেছে নেন, তাহলে তাঁকে তিন বছরের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা সঞ্চয় করতে হবে। এই ক্ষেত্রে, তিনি সুদ-সহ মেয়াদপূর্তিতে ১ লক্ষ টাকা পাবেন।
ধরুন গ্রাহক ১০ বছরের মেয়াদপূর্তির সময়কাল নির্বাচন করেছেন, তাহলে তাকে প্রতি মাসে মাত্র ৫৯১ টাকা বিনিয়োগ করতে হবে। এসবিআই হর ঘর লক্ষপতি আরডি স্কিমে গ্রাহককে যে মাসিক কিস্তি দিতে হবে তা স্কিমটি চালুর সময় প্রযোজ্য সুদের হারের ভিত্তিতে গণনা করা হয়।
৩ বছরে ২,২২,২২২ টাকার মেয়ারপূর্তির সময়ে অর্জনের জন্য, আনুমানিক মাসিক বিনিয়োগ ৫,৫৫৮.২৬ টাকা।
৫ বছরের মেয়াদে, মেয়াদপূর্তির সময় ২,২২,২২২ টাকা পেতে বিনিয়োগকারীকে প্রতি মাসে আনুমানিক ৩,১৩০.২৯ টাকা বিনিয়োগ করতে হবে।
৩ বছরে মেয়াদপূর্তিতে ৪,৪৪,৪৪৪ টাকা পেতে হলে, আনুমানিক মাসিক বিনিয়োগের প্রয়োজন ১১,১১৬.৫২ টাকা।
৪ বছরে মেয়াদপূর্তিতে ৪,৪৪,৪৪৪ টাকা জমা করতে, আনুমানিক মাসিক বিনিয়োগের প্রয়োজন ৮০৫২.৪৫ টাকা।
৫ বছরের মেয়াদে মেয়াদপূর্তির সময় ৪,৪৪,৪৪৪ টাকা পেতে গ্রাহককে প্রতি মাসে আনুমানিক ৬,২৬০.৫৮ টাকা বিনিয়োগ করতে হবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?