মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পঞ্চাশের বেশি পাক-ড্রোন গুলি করে নামাল ভারত, চণ্ডীগড়ে বাজছে সাইরেন, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

Riya Patra | ০৯ মে ২০২৫ ১৫ : ৫২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত, সংঘর্ষ অব্যাহত। নিয়ন্ত্রণরেখা বরাবর ফের, রাতভর গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বারবার ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। অন্তত ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, পাক-গোলায় উরিতে মৃত্যু হয়েছে এক মহিলার।

 

অন্যদিকে, পরিস্থিতি বিচারে শুক্রবার সকালে চণ্ডীগড়ে সাইরেন। হামলার আশঙ্কায়, সতর্কতাবাণী। বাসিন্দাদের সুরক্ষিত জায়গায়, ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পথে ঘাটে এমনকি ঘরের বারান্দা থেকেও সম্ভাব্য ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতা জারি মোহালিতেও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতি বিচারে কড়া সতর্কতা মুম্বইজুড়ে। সৈকত উপকূল থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশিকা পর্যটকদের। 

 

যুদ্ধের আবহে, বৃহস্পতিবারেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নয় এবং দশ মে চণ্ডীগড়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রেখে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, নয় এবং দশ মে, অর্থাৎ শুক্র এবং শনিবার জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সকলকে সুরক্ষিত থাকার বার্তা দিয়ে নিজের সমাজমাধ্যমেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাকিনা। পরিস্থিতি বিচারে এবং নিরাপত্তার খাতিরে হিমাচল প্রদেশের উনা জেলায় নয় মে বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার লেহ-র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নয় এবং ১০মে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া