মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ মে ২০২৫ ০৪ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতে পাক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার জের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাল্টা আক্রমণ করেছে ভারত। দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম সম্প্রচার করেছে, লাহোর ও ইসলামাবাদে পাল্টা জবাব দিয়েছে ভারত। কিন্তু সেনা বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। সেই সূত্রে আরও খবর মিলেছে বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
একটি সংবাদ মাধ্যম সূত্র মোতাবেক খবর, ভারতীয় বিমান বাহিনীর পর নৌবাহিনীও সক্রিয় হয়ে উঠেছে। আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে। নৌবাহিনীর আক্রমণের জেরে করাচি বন্দর-সহ শহরে ব্যাপক আগুন লেগেছে। যদিও এই বিষয়ে নৌ বাহিনির তরফ থেকে কিছু বলা হয়নি।
বৃহস্পতিবার টানা দ্বিতীয়বার পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক স্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে পাক হামলা প্রতিহত করেছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করেছে।
#BREAKING | India Retaliates, Strikes Lahore
— TIMES NOW (@TimesNow) May 8, 2025
Drone Attack By India In Lahore.#OperationSindoor #Lahore #DroneAttack pic.twitter.com/ZyE3hy9e4a
আরএস পুরা সেক্টর থেকে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে কুপওয়ারা এবং বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পাকিস্তানের পক্ষ থেকে তীব্র গুলিবর্ষণ চলছে। ভারতীয় সেনাবাহিনীও প্রতিশোধ নিচ্ছে। পাকিস্তান সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আর্নিয়া সেক্টর লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার সবকটিই ভারতের এস-৪০০ সিস্টেম দিয়ে প্রতিহত করেছে।
বুধবার রাতে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা সেই ছক বানচাল করে দেয়। ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে অবন্তিপুরা, শ্রীনগর, জম্বু, পঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্ডা, এবং চণ্ডীগড়-সহ মোট মোট ১৫টি সেনা ছাউনি। যা বানচাল করে দিয়েছে ভারত।
পাকিস্তানের কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রাডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
এরপরই সন্ধ্যার দিকে দেশের একাধিক জায়গায় লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভারত। পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম। শুরুতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। তারপরই সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকা। এছাড়াও রাজস্থানের বিকানের, পাঞ্জাবের জলন্ধর, রাজস্তানের জয়সলমীর, গুরাটের কচ্ছ অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কচ্ছের সমস্ত গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছে।
এই হামলার কড়া জবাব দিল ভারতীয় বাহিনী।
এদিকে পাকিস্তানের হামলার পর ভারতের একাধিক অঞ্চল ব্ল্যাকআউট করা হয়েছে-
জম্মু ও কাশ্মীর: জম্মু, উধমপুর, কিশ্তওয়ার, আখনুর, সাম্বা, শ্রীনগর এবং অনন্তনাগ
রাজস্থান: বারমের, বিকানের এবং শ্রী গঙ্গানগর
পাঞ্জাব: চণ্ডীগড়, মোহালি, জলন্ধর, অমৃতসর, হোশিয়ারপুর, গুরুদাসপুর এবং পাঠানকোট
গুজরাট: ভূজ এবং কচ্ছ
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?