রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ভারতের একাধিক জায়গায় ব্ল্যাকআউট, পোখরানে ধ্বংস পাকিস্তানিদের ছোড়া ক্ষেপণাস্ত্র

RD | ০৮ মে ২০২৫ ০৩ : ২৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  বুধবারের পর বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভার‍ত। পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম। শুরুতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। তারপরই  সম্পূর্ণ ব্ল্যাকআউট  করে দেওয়া হয়েছে এলাকা। এছাড়াও রাজস্থানের বিকানের, পাঞ্জাবের জলন্ধর, রাজস্তানের জয়সলমীর, গুরাটের কচ্ছ অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কচ্ছের সমস্ত গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছে। 

 

ভারতের এস-৪০০ সুদর্শন চক্র প্রতিরক্ষা ব্যবস্থা রাজস্থানের পোখরানে পাকিস্তানিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

 

এদিকে ধর্মশালায় বাতিল হল আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-আঘাতে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে পাকিস্তান। তার মধ্যেই বৃহস্পতিবার ফের ভারতের জম্মু এবং রাজস্থানের জয়সলমীরে সন্ত্রাসমূলক হামলার চেষ্টা পাকিস্তানের। ইতিমধ্যেই, গোটা জম্মুতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ঘুটঘুটে অন্ধকার ভারতের তিন রাজ্যের একাধিক শহরে। জম্মুতে শোনা যাচ্ছে, এয়ার সাইরেনের শব্দ। 

তবে পাকিস্তানের এই হামলায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, ভারতের এস-৪০০ ডিফেন্স সিস্টেম পুরোপুরি হামলাকে নষ্ট করে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে সীমান্তের এপারে পাকিস্তানের দিক থেকে একাধিক রকেট নিক্ষেপ করা হয় জম্মু এবং জয়সলমীরের বিভিন্ন স্থানে। সূত্রের খবর, যার মধ্যে রয়েছে জম্মু সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া এবং আশেপাশের এলাকা।

জানা গিয়েছে, মোট আটটি মিসাইল পাকিস্তান থেকে ছোড়া হয়। যার টার্গেট ছিল মূলত অসামরিক এলাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মুর এয়ারস্ট্রিপ।

গত ২২শে এপ্রিলের পহেলগাঁওতে হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এরপরই প্রত্যাঘাত করে ভারত। গত মঙ্গলবার রাতে 'অপারেশন সিঁদুর' অভিয়ান চালানো হয়। ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি শিবির লক্ষ্য করে হামলা চালায়। তার একদিন পরই এই ঘটনা ঘটল। ৭-৮ মে, ১৫টি ভারতীয় শহরকে লক্ষ্য করে হামলার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় বাহিনী।

পাকিস্তানের হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেসব শহর সম্পূর্ণ ব্ল্যাকআউটের আওতায় রয়েছে তার একটি তালিকা দেওয়া হল-

জম্মু ও কাশ্মীর
জম্মু, রাজৌরি, উধমপুর, সাম্বা, শ্রীনগরে অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ঝলক আকাশে দেখা গিয়েছে। বৃহস্পতিবার জম্মুতে একাধিক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘটনা ঘটে। সমগ্র অঞ্চল জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেন সক্রিয় করা হয়েছিল।

আখনুর, সাম্বা, বারামুল্লা এবং কুপওয়ারাতেও সাইরেন শোনা গিয়েছিল।

শ্রীনগর বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যাটারি সক্রিয় করা হয়েছে।

পাঞ্জাব
জলন্ধর এবং হোশিয়ারপুর সম্পূর্ণ ব্ল্যাকআউট রয়েছে। আগামী তিনদিন পাঞ্জাবের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা।

রাজস্থান
পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণের ফলে রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী শহর জয়সলমীর সম্পূর্ণ ব্ল্যাকআউট।

ফালোদি বিমান ঘাঁটির ২০ কিলোমিটার আগে একটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

উত্তরাখণ্ড
ধর্মশালায় যেখানে পাঞ্জাব দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে, সেখানে চারটি ফ্লাডলাইট টাওয়ারের মধ্যে তিনটি নিভে গেছে। পরে খেলাটি বাতিল করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া