মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জয়সলমীর, জম্মুতে মিসাইল হামলা পাকিস্তানের, শত্রু দেশের ক্ষেপণাস্ত্র হেলায় গুঁড়িয়ে দিল ভারতের এস-৪০০

Kaushik Roy | ০৮ মে ২০২৫ ০২ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতের ‘অপারেশন সিঁদুর’-আঘাতে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে পাকিস্তান। তার মধ্যেই বৃহস্পতিবার ফের ভারতের জম্মু এবং রাজস্থানের জয়সলমীরে সন্ত্রাসমূলক হামলার চেষ্টা পাকিস্তানের। ইতিমধ্যেই, গোটা জম্মুতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ঘুটঘুটে অন্ধকার ভারতের তিন রাজ্যের একাধিক শহরে। জম্মুতে শোনা যাচ্ছে, এয়ার সাইরেনের শব্দ। তবে পাকিস্তানের এই হামলায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, ভারতের এস-৪০০ এবং এল-৭০ এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি হামলাকে নষ্ট করে দিয়েছে।

 

 

ফলে, কোনও আঁচ পড়েনি সাধারণ মানুষের ওপর। বৃহস্পতিবার রাতে সীমান্তের এপারে পাকিস্তানের দিক থেকে একাধিক রকেট নিক্ষেপ করা হয় জম্মু এবং জয়সলমীরের বিভিন্ন স্থানে। সূত্রের খবর, যার মধ্যে রয়েছে জম্মু সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া এবং আশেপাশের এলাকা। জানা গিয়েছে, মোট আটটি মিসাইল পাকিস্তান থেকে ছোড়া হয়। যার টার্গেট ছিল মূলত অসামরিক এলাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মুর এয়ারস্ট্রিপ। 

তবে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সবকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে দেয় আকাশেই, ফলে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে ইতিমধ্যেই জম্মু বিমানবন্দরের আশেপাশে এয়ার সাইরেন বাজানো হয় এবং সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে এলাকায়।

গোটা শহর জুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর গত মঙ্গলবার রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডে টার্গেটেড স্ট্রাইক চালিয়েছিল। তারপর থেকেই ফের হামলার ছক কষছে পাকিস্তান। এমনকি, পাক সেনাবাহিনীর তরফে বুধবার রাতেও হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া