বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান', অপারেশন সিঁদুরের পর ভয়ে কাঁদতে কাঁদতে কাতর আর্জি পাক সাংসদের

RD | ০৮ মে ২০২৫ ০২ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরেই থরগরি কম্প পাকিস্তানের। বদলা নিতে এলেও ভারতের পাল্টা হামলায় ফের দুরমুশ হয়েছে পাক বাহিনী। চরম অস্বস্তি ইসলামাবাদের। ফলে ভয় আরও চেপে ধরেছে পাকিস্তানিদের। যার প্রতিফলন ঘটল পাকিস্তান সংসদেও। জাতীয় পরিষদে ভাষণের সময়ই শাসক দলের সাংসদের চোখে জল! কান্নায় ভেঙে পড়লেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-এন এর সাংসদ তাহির ইকবাল। এখানেই শেষ নয়, যুদ্ধ হলে পরিণতির কথা ভেবে চরম আতঙ্কিত ইকবাল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনেই কাঁপা কাঁপা গলায় বলে ফেললেন, "হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান।"

ভারত পাকিস্তান যুদ্ধের আবহ। যা নিয়েই এ দিন পাক সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। সেখানেই ভাষণ দিচ্ছিলেন তাহির ইকবাল। ভাষণের মাঝেই তাঁর গলা কেঁপে ওঠে। চোখে জল, দেখা যায় কাঁদছেন পাকিস্তান মুসলিম লীগ-এন এর ওই সাংসদ। তারপরই প্রাক্তন সেনাকর্তা, বর্তমানে সংসদ সদস্য তাহির ইকবালকে বলতে শোনা যায়, "আমি সমস্ত পাকিস্তানি আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। হে আল্লাহ, আমরা আপনার সামনে মাথা নত করছি, দয়া করে এই দেশকে বাঁচান।"

তাহিরের মন্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সাংসদ। মুখ খোলেনি পাকিস্তানের শাসক দল মুসলিম লীগ-এন। তবে, মঙ্গলবার রাতে ভারতের আক্রমণে যে ভয়ে কাঁপছে আম পাকিস্তানি তা জনপ্রতিনিধির কথাতেই স্পষ্ট।

 

অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভারতের মাটিতে হামলাকারী নয়টি সন্ত্রাসবাদী শিবিরে ধুলিস্যাৎ হয়ে যায়। ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়। এরপরই দিশাহার পাকিস্তান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল।

ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান বাহিনী। যা জানতে পেরেই প্রয়োজনীয় পদক্ষেপ করে ভারতী বাহিনী। ব্যর্থ হয় পাকিস্তানের হামলার চেষ্টা। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করে দেয় ভারত। লাহৌরে পাক এয়ার ডিফেন্স ইউনিটের এইতকিউ নাইন সিস্টেম ভেঙে দেওয়া হয়। রাওয়ালপিণ্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করে দেয় ভারত। বিকল হয়ে যায় চিনের দেওয়া পাকিস্তানের এইচচিউ নাইন সিস্টেম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া