মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাকিস্তানকে দুরমুশ করতে আরও বড় অ্যাকশন? প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে জল্পনা

RD | ০৮ মে ২০২৫ ০১ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের বদলা নিতে গিয়ে দুরমুশ পাকিস্তান। বুধবার রাতে ভারতের ১৫টি সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। সেই হামলা শুধু প্রতিরোধই করেনি সেনা, পাল্টা পাকিস্তানের 'এয়ার ডিফেন্স সিস্টেম' ধ্বংস করে দেওয়ার দাবি করেছে কেন্দ্র। ইতিমধ্যে এই নিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সেনাপ্রধান দ্বিবেদী বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। গত রাতে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নল, ফালোদি, উত্তরলাই এবং ভূজে আক্রমণের চেষ্টা করেছিল। সেই প্রেক্ষিতে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। 

এই বৈঠক থেকেই কী আরও বড় কোনও আক্রমণের কৌশল তৈরি হচ্ছে? আপাতত সেই জল্পনাই তুঙ্গে উঠেছে।

মঙ্গলবার গভীর রাতে অপরেশন সিদুঁরের পর ইসলামাবাদ বদলার হুঁশিয়ারি দিয়েছিল। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, বুধবার রাতে উত্তর এবং পশ্চিম ভারতের অন্তত ১৫টি শহরে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পাঠানকোট, জম্মু, অবন্তীপুর ছাড়া পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক জায়গায় ড্রোন হামলা করার চেষ্টা করে পাক বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা সেই ড্রোনগুলি নষ্ট করে দেওয়া হয়। এছাড়া, পাল্টা হিসাবে লাহোর-সহ পাকিস্তানের একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে।

ভারত বিবৃতিতে জানিয়েছে যে, "এই হামলার ধ্বংসাবশেষ এখন বেশ কয়েকটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে, যাতে পাকিস্তানের আক্রমণের প্রমাণ স্পষ্ট।" তবে ভারত কোনও সেনাঘাঁটি বা জনবসতি এলাকায় আক্রমণ করেনি।

সূত্রের খবর, পাকিস্তানের এইচকিউ-৯ মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিট যা চিনের তৈরি করা, তা ধ্বংস করেছে ভারত। আর এর জন্য ব্যবহার করা হয়েছে ইজরায়েল নির্মিত 'হারপ' ড্রোন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া