মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাঞ্জাব-কাশ্মীর জুড়ে সতর্কতা তুঙ্গে, বন্ধ স্কুল, বিভিন্ন এলাকায় ব্ল্যাকআউট

Riya Patra | ০৮ মে ২০২৫ ০০ : ২৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর থেকেই পারদ চড়ছে। বাড়ছে আতঙ্ক। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতি বিচারে পাঞ্জাব, কাশ্মীরের একাধিক জায়গায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বারামুল্লা, কুপওয়ারা, সাব-ডিভিশন (গুরেজ)-এর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এবং শ্রীনগর ও অবন্তীপোরা বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত স্কুলগুলি আগামী দু' দিন, অর্থাৎ ৯ এবং ১০ মে বন্ধ থাকবে। জানানো হয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারত-পাক যুদ্ধ আবহে আগামী ১১ তারিখ পর্যন্ত পাঞ্জাবের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

অন্যদিকে, গুরুদাসপুর জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে জানিয়েছে, বৃহস্পতিবার, ৮ মে, বিকেল পাঁচটা থেকে রাত ন’ টা পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে সেখানে। 

পহেলগাঁওয়ের হামলার পরেই, ৭মে প্রত্যাঘাত করে ভারত। গভীর রাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চলে। বুধবারের পর, বৃহস্পতিবার অপারেশন সিঁদুর নিয়ে আরও তথ্য দিল বিদেশ মন্ত্রক। এদিন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, বুধবার রাতে সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে পাকিস্তান। এই শহরগুলির মধ্যে রয়েছে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিণ্ডা, নাল, ফালোড়ি, উত্তারলাই এবং ভূজ। এছাড়াও সীমান্তবর্তী কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তানি সেনা নির্বিচারে হামলা চালিয়েছে। ১৬ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। তার পালটা দিয়েছে ভারত। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভারত কোনও সেনাঘাঁটি বা জনবসতি এলাকায় আক্রমণ করেনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া