মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ মে ২০২৫ ২২ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালে সুপ্রিম কোর্ট ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন (পার্মানেন্ট কমিশন) প্রদানের পক্ষে রায় দিয়েছিল। ওই সময়, শীর্ষ আদালত কর্নেল সোফিয়া কুরেশির কৃতিত্বকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছিল। ভারতীয় সেনার কর্নেল সোফিয়াই বুধবার 'অপারেশন সিঁদুর' সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফিং করেছিলেন।
সেনাবাহিনীতে কেন সব পদে মহিলাদের স্থায়ী নিয়োগ হবে না তা জানতেই সোফিয়া কুরেশির কৃতিত্বকে তুলে ধরেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য ছিল, কোনও যুক্তি ছাড়াই সেনায় কমান্ড নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সম্পূর্ণ অ-বিবেচনা আইনত টিকিয়ে রাখা যায় না।
১৭ ফেব্রুয়ারী, ২০২০ তারিখের রায়ে, শীর্ষ আদালত বলেছিল যে সেনাবাহিনীতে কর্মী নিয়োগ ব্যতীত সকল পদ থেকে মহিলাদের সম্পূর্ণরূপে বাদ দেওয়া অগ্রহণযোগ্য এবং কোনও যুক্তি ছাড়াই কমান্ড নিয়োগের জন্য তাদের সম্পূর্ণ অ-বিবেচনা আইনত টিকিয়ে রাখা যায় না।
সোফিয়া কুরেশির কৃতিত্ব তুলে ধরতে গিয়ে সুপ্রিম কোর্টে সেই সময়ে বলেছিল, "লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি (আর্মি সিগন্যাল কর্পস) হলেন প্রথম মহিলা যিনি 'এক্সারসাইজ ফোর্স ১৮' নামক একটি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যা ভারত আয়োজিত সর্ববৃহৎ বিদেশি সামরিক মহড়া।"
এছাড়াও শীর্ষ আদালত বলে, "তিনি ২০০৬ সালে কঙ্গোতে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা অভিযানে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি অন্যান্যদের সঙ্গে সেই দেশগুলিতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং মানবিক কার্যকলাপে সহায়তা করার দায়িত্বে ছিলেন। তাঁর কাজ ছিল সংঘাতপ্রবণ এলাকায় শান্তি নিশ্চিত করা। সেই কাজ তিনি কৃতীত্বর সঙ্গে করেছেন।"
এই বিষয়ে কেন্দ্রের হলফনামার দিকে নজর রেখে আদালত বলেছিল যে, পাল্টা হলফনামায় নারী এসএসসি অফিসারদের জাতির স্বার্থে এবং তাঁদের পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিশদ বিবরণ রয়েছে। কিছুটা কড়া সুরেই বলা হয়েছিল, "তবুও, জৈবিক গঠন এবং সামাজিক পরিবেশের কারণে এই আদালতের সামনে বারবার করা আবেদনের মাধ্যমে সেনায় মহিলাদের ভূমিকাকে হালকা করে দেখার চেষ্টা করা হচ্ছে। প্রমাণ করার চেষ্টা চলসছে যে, মহিলারা তাঁদের পুরুষ সহকর্মীদের তুলনায় কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাস্তব যুক্তির প্রেক্ষিতে এসব মেনে নেওয়া হবে না।"
বুধবার অপারেশন সিঁদুর মিডিয়া ব্রিফিংয়ের সময়, বিদেশ সচিব বিক্রম মিস্রির সঙ্গে ছিলেন কর্নেল কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) উইং কমান্ডার ব্যোমিকা সিং। কীভাবে অপারেশন সিঁদুর সম্পন্ন হয়েছে তা তুলে ধরেছিলেন কর্নেল কুরেশি।
গত ২২শে এপ্রিল পাহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুর' অভিযান করে। ওই অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসবাদী জঙ্গি গাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয। তার কয়েক ঘন্টা পরেই ওই ব্রিফিং করা হয়।
১৯৭৪ সালে গুজরাটের ভদোদরায় জন্মগ্রহণকারী কর্নেল কুরেশি ১৯৯৭ সালে মনোনমানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
অতীতে গুরুত্বপূর্ণ সিগন্যালস কর্পসের একজন কর্মকর্তা হিসেবে, ২০০৬ সালে কঙ্গোতে ভারতীয় সেনার তরফে সামরিক পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা ত্রাণ অভিযানের অংশ নিয়েছিলেন এই বীর কন্যা।
কর্নেল কুরেশি ২০১৬ সালে আসিয়ান দেশগুলির মধ্যে শান্তি বজায় রাখার জন্য ভারত আয়োজিত বহু-জাতীয় ফিল্ড প্রশিক্ষণ মহড়া, এক্সারসাইজ ফোর্স ১৮-এ তাঁর দলের নেতৃত্বদানকারী প্রথম মহিলা অফিসার হয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?