মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ মে ২০২৫ ২১ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দুরপাল্লার ট্রেনে জিনিসের দাম অনুমোদিত দামের চেয়ে বেশি। হেমকুন্ত এক্সপ্রেসে সফরের সময় রেলমদত অ্যাপে অভিযোগ জানিয়েছিলেন এক যাত্রী। এরপর টলন্ত ট্রেনেই তাঁর ওপর চড়াও হয় একদল ব্যক্তি।
হেনস্থার শিকার হলেন এক ইউটিউবার। জিনিসের দাম অনুমোদিত দামের চেয়ে বেশি হওয়ায় রেলমদত অ্যাপে অভিযোগ করেছিলেন তিনি। তারপরই তাঁর ওপর চড়াও হয় একদল প্যান্ট্রি কর্মী। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন যাত্রী বিশাল শর্মা।
৬ মে ইউটিউবার ও ট্রাভেল ব্লগার বিশাল শর্মা রিষিকেশ থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা যাওয়ার পথে হেমকুন্ত এক্সপ্রেসের থার্ড এসি কোচে চড়েন। ট্রেনের প্যান্ট্রি স্টাফ তাকে ২০ টাকা দামের জলের বোতল দেন। অথচ আইআরসিটিসি অনুমোদিত রেলনীড়ের দাম ১৫ টাকা। তিনি সেই নিয়ে অভিযোগ করলে তাঁকে উল্টে জানানো হয়, 'এখন এটাই পাওয়া যাবে স্যার।' এছাড়া, ১০ টাকার কফি ২০ টাকায় ও ৪০ টাকার নুডলস ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। তাই রেলমদত অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন বিশাল।
অভিযোগ জানিয়ে রাতে তাঁর বার্থে শুয়েছিলেন বিশাল শর্মা। তখনই একদল লোক তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। তারা তাঁকে বার্থ থেকে নামতে বলে, একজন তাঁর পা ধরে টেনে নামানোর চেষ্টাও করে। অভিযুক্তরা সকলেই প্যান্ট্রি কর্মী বলে দাবি অভিযোগকারী যাত্রীর।
ওই ঘটনা বিশাল ভিডিও করেছিলেন। যা তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে দেখা যায়, বিশালের জামাকাপড় ছিঁড়ে গিয়েছে এবং তিনি আঘাতও পেয়েছেন। ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন ইউটিউবার।
এক্স পোস্টে বিশাল লিখেছেন, 'এটি ভারতীয় রেলওয়ের থ্রি টিয়ার এসি-তে যাত্রী সুরক্ষা #লজ্জা || যখন আমি প্যান্ট্রি মারফৎ ট্রেনে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগ করি, তখন আমাকে হত্যার চেষ্টা করা হয়।'
This is The Passenger Security in 3rd AC of Indian Railway #shame || When I complained about overcharging in Train by Pantry , an attempt was made to kill me ????????
— Mr.Vishal (@Mrvishalsharma_) May 7, 2025
Train no.14609
PNR - 2434633402@RailMinIndia @IRCTCofficial @narendramodi @RailwayNorthern @AshwiniVaishnaw pic.twitter.com/VSNZlblHOQ
এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে সেবা হ্যান্ডেল এক্সে জানিয়েছে, ক্যাটারিং কোম্পানির বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানা এবং জিআরপি কাঠুয়ায় একটি এফআইআর দায়ের হয়েছে। আইআরসিটিসি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানায় যে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এই ঘটনা রেলওয়ে ক্যাটারিং পরিষেবার মান ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ইন্টারনেট ব্যবহারকারীরা রেলের পদক্ষেপে সন্তুষ্ট নন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "অভিযুক্ত এবং ক্যাটারারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত এবং তাদের লাইসেন্স বাতিল করা উচিত। মাত্র ৫ লক্ষ টাকা জরিমানা যথেষ্ট নয়। যাত্রীদের নিরাপত্তার কী হবে? যদি একই ঘটনা অন্যান্য যাত্রীদের সাথেও পুনরাবৃত্তি হয়?"
আরেকজন মন্তব্য করেছেন, "স্যার, থ্রি টিয়ার এসিতেও যখন এই ধরনের ঘটনা ঘটে তখন যাত্রীরা কীভাবে নিরাপদ বোধ করতে পারে? একজন প্যান্ট্রি কর্মী রাতে একজন যাত্রীকে লাঞ্ছিনা করছেন! এর পরিণতি আরও খারাপ হতে পারত। দয়া করে ট্রেনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করুন।"
তৃতীয় একজন বলেছেন, "এটি হত্যার চেষ্টা... চলন্ত ট্রেনে একজন যাত্রীকে এত ভয়ঙ্করভাবে তাদের অনুসরণ করতে বাধ্য করা। তারা যেকোনও কিছু করতে পারত।" চতুর্থজন বলেছেন, "এটা খুবই ভয়াবহ.... জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি... ঠিকাদারের লাইসেন্স স্থগিত করা হোক।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?