শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ মে ২০২৫ ২১ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আঘাত, প্রত্যাঘাত, ফের পাল্টা আঘাত। অপারেশন সিঁদুরের পরেও চলছে হামলা। ভারতের প্রতিরক্ষাদপ্তরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতির রাতে ভারতের ১৫টি জায়গায় হামলার চেষ্টা চালায় পাকিস্তান। সেই চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা। নিশানায় ছিল উত্তর এবং পশ্চিম ভারতের অন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরতলা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল, পালোধি, উত্তরলাই এবং ভুজ।
এসবের মাঝেই সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গুরুদাসপুর জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে জানিয়েছে, বৃহস্পতিবার, ৮ মে, বিকেল পাঁচটা থেকে রাত ন’ টা পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে সেখানে।
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Punjab | Gurdaspur District Administration orders complete blackout in the district from 9:00 pm on 8th May to 5:00 am on May 9</p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1920410900692963433?ref_src=twsrc%5Etfw">May 8, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
প্রতিরক্ষামন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, এখনও পর্যন্ত পাক হামলায় পাঁচ শিশু, তিন মহিলা-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুলা,উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরিতে আর্টিলারি শেল হামলা চালিয়েছে পাক সেনা।
এর আগে, বুধবার রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ম্যাক্সার টেকনোলজিস কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট ছবিতে অপারেশন সিঁদুরের ধ্বংসযজ্ঞের বিস্তারিত দৃশ্য প্রমাণ হিসাবে সামনে এসেছে। যেখানে সুনির্দিষ্ট, পূর্বপরিকল্পিতভাবে বিমান হামলা চালানো হয়েছিল পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে। এগুলি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আবাসনকে টার্গেট করেছে।
সদ্য প্রকাশিত উচ্চ-রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে দুটি প্রধান লক্ষ্যবস্তুর আগের এবং পরের স্পষ্ট তুলনা দেখানো হয়েছে। বাহাওয়ালপুরের কাছে মারকাজ সুবহানআল্লাহ কম্পাউন্ড এবং মুরিদকে-র নাঙ্গাল সাধনে মারকাজ তাইয়বা কমপ্লেক্স। উভয় স্থান, জেএম এবং এলইটি-র জন্য আদর্শ এবং লজিস্টিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। তবে এগুলির বর্তমান দৃশ্য এখন স্পষ্ট হয়ে সামনে উঠে এসেছে। ৭ মে-র ছবিতে ধ্বংসের পরিমাণ দেখা গেছে। সেখানে ধসে পড়া ছাদ, গর্ত এবং ধ্বংসাবশেষ সবই দেখা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?