বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'বন্ধু' পাকিস্তানের দাবি এড়াচ্ছে চিন! ভারত প্রতিবাদী হতেই অন্য সুর বেজিংয়ের

RD | ০৮ মে ২০২৫ ২১ : ১১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর, মাত্র ২৫ মিনিটে পাকিস্তানি জঙ্গিঘাঁটি ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পাল্টা ভারতীয় সেনার প্রত্যাঘাতে থরথর করে কাঁপছে ইসলামাবাদ। ভারতীয় যুদ্ধবিমানের মোকাবেলায় দিশাহারা পাক বাহিনী ব্যবহার করেছিল জেএফ-১৭।

পাকিস্তানের সেনাকে চাঙ্গা করতে প্রায়শই 'বন্ধুত্বের' হাত বাড়িয়ে দেয় চিন। বেশ কয়েক বছর আগে পাকিস্তান ও চিন যৌথ ভাবে যুদ্ধবিমান জেএফ-১৭ তৈরি করেছিল। মূলত পাকিস্তানই এই যুদ্ধবিমান ব্যবহার করে। চিনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে, জেএফ-১৭ ব্যবহার করেই পাক বাহিনী ভারতের তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিল। 

গ্লোবাল টাইমসের ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানায় নয়াদিল্লি। এই চিনা সংবাদ মাধ্যমের দাবিকে ভারত 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে এবং 'ভুল তথ্য ছড়ানোর' অভিযোগ তুলেছে।

বেইজিংয়ের ভারতীয় দূতাবাস এক্স-বার্তায় জানিয়েছে, 'প্রিয় গ্লোবাল টাইমস আপনাকে সুপারিশ করব যে, আপনি এই ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করার আগে তথ্য যাচাই করুন এবং আপনার উৎসগুলি যাচাই করুন। যখন সংবাদমাধ্যমগুলি সূত্র যাচাই না করে এই ধরনের তথ্য পরিবেশন করে, তখন তা দায়িত্ব এবং সাংবাদিকতার নীতির নিরিখে গুরুতর অবক্ষয় হিসাবে প্রতিফলিত হয়।'

এরপরই নড়েচড়ে বসে বেজিং। পাক বাহিনীর হাতে ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস এবং তাতে জেএফ-১৭ব যুদ্ধ বিমানের ব্যবহার হয়েছিল কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠতেই চিনা বিদেশমন্ত্রক দাবি করেছে যে, তারা "বিষয়টি সম্পর্কে অবগত নয়"। তাদের প্রতিবেদনে এমনই দাবি সংবাদ সংস্থা রয়টার্সের।

বুধবার ভোর ১.০৫-য়ে শুরু হওয়া ২৫ মিনিটের অপারেশন সিন্দুরে ভারতীয় বিমান, নৌ এবং স্থল বাহিনী একত্রে, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি শিবির ধ্বংশ করে। এতেই প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিন-সহ একাধিক নিষিদ্ধ সংগঠনের।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওতে ২৬ জনের হত্যার প্রতিশোধ নিতে ভারত এই "পরিমিত এবং অ-উত্তেজনাপূর্ণ" পাল্টা আক্রমণ চালায়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে অপারেশন সিন্দুরের অভিঘাত ২০১৯ সালের বালাকোট অপারেশনের চেয়েও বেশি ছিল।

এরপর, বেজিং ভারত ও পাকিস্তান উভয়কেই এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সর্বোচ্চ সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছে। তারা আলোচনার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করার পক্ষে সোচ্চার হয়েছে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, "চিন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া