বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mother meets hotel worker and leaves husband for extramarital affair

লাইফস্টাইল | বেড়াতে গিয়ে হোটেলকর্মীর প্রেমে পাগল! স্বামী-সন্তান ছেড়ে বিদেশে ঘর বাঁধতে গিয়ে ৫৩-র বধূর সঙ্গে যা হল, জানলে কেঁপে উঠবেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ মে ২০২৫ ২০ : ৪৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ১৫ বছরের সংসার, দুই সন্তান, কোনও কিছুই আটকাতে পারল না। সব কিছু ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৫৩ বছর বয়সি বধূ। বধূর নাম জুলিয়া ক্লার্ক, আমেরিকার লিংকন শহরের বাসিন্দা তিনি। কিন্তু কতটা মধুর হল সেই সম্পর্ক? নিজেই একটি সংবাদসংস্থাকে জানালেন তিনি।

ব্রিটিশ সংবাদসংস্থা সূত্রে খবর, ২০১৬ সালে স্বামী পিটার এবং দুই সন্তান মেলিসা এবং আমেলিয়ায় সঙ্গে মিশরে বেড়াতে গিয়েছিলেন জুলিয়া। সেই ভ্রমণেই যে বদলে যাবে জীবন তা ভাবতে পারেননি কেউই। মিশর ভ্রমণের শেষে হোটেলের সুইমিং পুলে বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জুলিয়া। তখনই হোটেলের এক কর্মচারী এসে তাঁকে নিজের পরিচয় দেন এবং তাঁর নাম জিজ্ঞেস করেন। জুলিয়া তেমন কিছু না ভেবেই নিজের পরিচয় দিয়ে দেন।

মিশর থেকে ফিরে আসার কিছুদিন পর হঠাৎ করেই ফেসবুকে এক ফ্রেন্ড রিকোয়েস্ট পান তিনি। পাঠান ৩৫ বছর বয়সি আহমেদ নামের সেই হোটেলকর্মী। ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করার পর চলতে থাকে আলাপচারিতা। ক্রমেই সেই আলাপ গড়ায় ভিডিও কলে। ক্রমশ বাড়তে থাকে ভিডিও কলের সময়। ২০১৭ সালে স্বামীকে ডিভোর্স দিয়ে মিশরে যাওয়ার সিদ্ধান্ত নেন জুলিয়া। যেমন ভাবা তেমন কাজ। ২০২০ সালে পাকাপাকি ভাবে মিশরেই থাকতে শুরু করেন। কিন্তু ২০২২ সালে স্বপ্নভঙ্গ হয় জুলিয়ার। তাঁর মেনোপজ শুরু হয়। অর্থাৎ ঋতুবন্ধ আরম্ভ হয়। এর পরই আহমেদ জানান, তিনি সন্তান চান এবং আরও একটি বিয়ে করতে চান। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি জুলিয়া। শেষ পর্যন্ত আহমেদকে ছেড়ে দেশে ফিরে আসেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া