মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৮ মে ২০২৫ ১৯ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর সময়েই মায়ের কোল আলো করে জন্ম নিল এক কন্যাসন্তান। হাসপাতালে যখন পরিবার তার মুখ দেখল, সেই সময়েই জঙ্গি ঘাঁটি উড়িয়ে প্রত্যাঘাত ভারতের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ন'টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিল ভারত। এমন গর্বের মুহূর্তে কন্যাসন্তানের জন্মে বেজায় আনন্দিত গোটা পরিবার। নাম রাখল অপারেশনের নামেই!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়। বালতি মহেশপুর গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার ও রাখি কুমারী। বুধবার গভীর রাতে কন্যাসন্তানের জন্ম দেন রাখি। ভোররাতে সদ্যোজাতর মুখ দেখতে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ততক্ষণে 'অপারেশন সিঁদুর'-এর খবর ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
এরপরই সন্তোষ ও রাখি জানান, তাঁদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে সিঁদুরি। দু'জনের বক্তব্য, 'জঙ্গিদের নিকেশ করতে 'অপারেশন সিঁদুর' এবং আমাদের কন্যাসন্তান সিঁদুরির জন্ম একইদিনে। দু'টি ঘটনাই আমাদের জীবনের সবচেয়ে আনন্দের ও গর্বের মুহূর্ত। দিনটি চিরস্মরণীয় রাখতেই মেয়ের নাম সিঁদুরি রাখা হয়েছে।'
পহেলগাঁওয়ে ২৬ পর্যটকের মৃত্যুর বদলা নিতে রাতের অন্ধকারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। কমপক্ষে ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আগেই একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছিল ভারত। 'অপরাশেন সিঁদুর'-এর মাধ্যমে যোগ্য জবাব দিল দেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?