রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নিষ্ঠুর পাকিস্তান! শিশুদের রক্তে লাল ভূঃস্বর্গ!

Sourav Goswami | ০৮ মে ২০২৫ ১৯ : ৪৯Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে ভারতের পহেলগামে ২২ এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধে ভারতীয় সেনার নির্দিষ্ট টার্গেটে আঘাত হানার পর, পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের সেনাবাহিনী বর্বরোচিত গোলাবর্ষণ চালায়। এই নির্বিচার গোলাবর্ষণে অন্তত ১২ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪২ জন।

নিহতদের মধ্যে রয়েছে চারটি নিষ্পাপ শিশু—যাদের বয়স মাত্র সাত থেকে চৌদ্দ বছরের মধ্যে। এই চার শিশুর মধ্যে দুজন ছিল ভাই-বোন। এমনকি শিখ সম্প্রদায়ের চারজন, যাদের মধ্যে একজন মহিলা, এবং দারুল উলুম মাদ্রাসার এক মুসলিম ধর্মগুরু ক্বারী মহম্মদ ইকবালও প্রাণ হারিয়েছেন পাকিস্তানি হামলায়।


বালাকোট, মেন্ধার, মানকোট, সাগরা, কৃষ্ণাঘাঁটি, গুলপুর, কারনি ও পুঞ্চ জেলা সদর সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে পাকিস্তানের গোলাবর্ষণ ক্ষয়ক্ষতির ছাপ ফেলে গেছে। ভয়ানক আতঙ্কে সীমান্তবাসীরা বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন, কেউবা পালিয়ে যাচ্ছেন আত্মীয়ের বাড়ি কিংবা জম্মুর দিকে।

ধর্মীয় প্রতিষ্ঠানও রেহাই পেল না।
পাকিস্তানি কামানের গোলায় পুঞ্চ শহরের গুরুদ্বারা 'শ্রী গুরু সিংহ সভা' ও খ্রিস্টান মিশনারি স্কুল 'ক্রাইস্ট স্কুল'-ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা দর্শন ভারতী বলেন, “পুঞ্চে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের মধ্যেই দুইজন মারা গিয়েছেন। পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যাচ্ছে। আমি আমার পরিবারকে নিয়ে জম্মু পালিয়ে যাচ্ছি।”

এই বর্বরতা শুধুমাত্র ভারতীয় ভূখণ্ডে হামলা নয়—এ এক নিষ্ঠুর মানবতাবিরোধী অপরাধ। পাকিস্তান যেন যুদ্ধবিধির কোনও বালাই রাখেনি। শিশু, নারী, ধর্মগুরু—কারো জীবনই সুরক্ষিত নয় ওদের গোলার মুখে। আজ পুঞ্চ কাঁদছে, কাঁদছে গোটা দেশ।

ভারতীয় সীমান্তবাসীর কণ্ঠে একটাই প্রশ্ন— "আর কত প্রাণ গেলে চুপ করে থাকবো?"

এই ঘটনা ভারতকে কেবল সতর্কই নয়, দৃঢ় পদক্ষেপের দিকেও নিয়ে যাবে—সেটা এখন সময়ের অপেক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া