বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সকালে ঘুম ভাঙলেই খালি পেটে চায়ে চুমুক? জানেন এই অভ্যাস শরীরের কী কী ক্ষতি করতে পারে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মে ২০২৫ ১৯ : ০৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ভারতে বেশিরভাগ মানুষের সকালে চা পানের অভ্যাস রয়েছে। যতই স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ুক, এখনও অনেকেরই খালি পেটে চায়ে চুমুক না দিলে দিন শুরু হয় না। আর এই অভ্যাস যে মোটেই স্বাস্থ্যকর নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খালি পেটে শরীরে দুধ, চিনি দেওয়া চায়ের প্রভাব মারাত্মক হতে পারে। 

•    বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে উঠে খালি পেটে চা খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের বিভিন্ন গোলমাল দেখা দিতে পারে। আসলে চায়ে ক্যাফিন নামক যৌগ আছে। খালি পেটে এই যৌগ পাকস্থলীতে প্রবেশ করলে তা অম্লের পরিমাণ বাড়তে পারে। যার ফলে অনেক সময় বমি বমি ভাব, বুক জ্বালার মতো অস্বস্তি হতে থাকে। দীর্ঘ দিন ধরে খালি পেটে চা পানের অভ্যাস গ্যাস-অম্বলের সমস্যাকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলতে পারে।

•    সকালে প্রথমেই চা পান করলে শরীর ডিহাইড্রেট হতে শুরু করে দেয়। সেই সময়ে শরীরে জলের প্রয়োজন হয়। চায়ে থিয়োলিন নামে আর এক যৌগ থাকে। যা শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। ঘুমিয়ে থাকা অবস্থায় শরীরে জলের পরিমাণ এমনই কম থাকে। তাই সকালে খালি পেটে চা খেলে সেই পরিমাণ আরও কমে যায়। ফলে  ডিহাড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পাকস্থলীতে ক্র্যাম্পও হতে পারে। সেক্ষেত্রে চা খাওয়ার আগে কিছু খাবার খেয়ে নিলে এই থিয়োফিলিন প্রভাব কমে যায়।

•    চায়ের সঙ্গে যখন দুধ মেশানো হয়, তখন দুধে উপস্থিত প্রোটিন চায়ের যৌগগুলির সঙ্গে মিশে যায়। ফলে মেটাবলিজম প্রক্রিয়া ব্যাহত হয়। তাই ওজন কমানোর পরিকল্পনা থাকলে খালি পেটে কখনই দুধ-চা খাওয়া চলবে না। 

•    সকালে খালি পেটে চা খেলে শরীরে আয়রন শোষণ কমে যায়। আসলে চায়ে ট্যানিন রয়েছে যা শরীরে আয়রনের শোষণকে প্রভাবিত করতে পারে। দীর্ঘদিন খালি পেটে নিয়মিত চা পান করলে আয়রনের ঘাটতির সমস্যা দেখা দিতে পারে।

•    প্রতিদিন দুধ চা দিয়ে সকাল শুরু করলে প্রাথমিকভাবে হয়েতো তরতাজা লাগবে। কিন্তু গবেষণা বলছে, খালি পেটে চা পান করলে স্ট্রেসের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে উদ্বেগজনিত বিভিন্ন সমস্যা, প্রভাব পড়ে ঘুমের উপরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া