মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপারেশন সিঁদুর: ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে! এখনও চলছে অভিযান, সর্বদল বৈঠকে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

AD | ০৮ মে ২০২৫ ১৯ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এ ১০০-রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ এই কথা জানিয়েছেন। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম পিটিআই তাঁদের প্রতিবেদনে এই কথা জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে, অভিযান এখনও শেষ হয়নি, 'অপারেশন সিঁদুর' এখনও চলছে। 

দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানার প্রত্যাঘাত করেছে ভারত। ৭ মে, বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জল-স্থল-বায়ু তিন বাহিনীর মিলে একত্রিত হয়ে হামলা চালায়। ধ্বংস করে দেওয়া হয়েছে ওই জায়গাগুলিতে বছরের পর বছর ধরে চলে আসা লস্কর-ই তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি। নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। সামরিক অভিযানে মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানায়নি কেন্দ্র। সরকারি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, শতাধিক জঙ্গি নিহত হয়েছে। অভিযানের খুঁটিনাটি বিরোধীদের দলের প্রতিনিধিদের ব্যাখ্যাও করা হয়েছে।

বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গঠনমূলক আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সব দলের নেতাদের 'অপারেশন সিঁদুর'-এর খুঁটিনাটি ব্যাখ্যা করেছেন। দেশ বর্তমানে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেই দিকটি নজরে রেখে সব দলের নেতারা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন বৈঠকে।"

সংসদ ভবনে হওয়া বৃহস্পতিবারের এই বৈঠকের সভাপতিত্ব করেন রাজনাথ। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। 

বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া