বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিয়মিত ব্রাউন রাইস খাচ্ছেন? মারণ রোগের ঝুঁকি বাড়ছে না তো! গবেষকরা বাদামি চালে কী খুঁজে পেয়েছেন জানলে আঁতকে উঠবেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মে ২০২৫ ১৯ : ০৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ যুগ যুগ ধরে বাঙালির খাবরের তালিকায় মূলত ছিল ভাত। সাম্প্রতিককালে ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ভাতের থেকে মুখ ফিরিয়েছেন। আবার ডায়াবেটিক রোগীদের জন্যও ভাত খাওয়ায় মাপামাপি রয়েছে। তাই সুস্বাস্থ্যের দিকে পা বাড়াতে ভাতের বিকল্প খুঁজে নিয়েছেন অনেকে। সাদা ভাতের বদলে খাদ্যতালিকায় জায়গা পেয়েছে ব্রাউন রাইস বা বাদামি চালের ভাত। 

ব্রাউন রাইসের ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টিবিদদের মতে, ক্যালোরি কম থাকায় ব্রাউন রাইস খেলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। এছাড়াও বাদামি চালের বহুবিধ উপকারিতার বিষয়ে শোনা যায়। কিন্তু সত্যি কি ব্রাউন রাইস খাওয়া ভাল? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। 

মিশিগান স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, ব্রাউন রাইসে অনেক বেশি পরিমাণে আর্সেনিক থাকে। মূলত অজৈব আর্সেনিক খুঁজে পেয়েছেন গবেষকরা। যা শরীরের জন্য মোটেই ভাল না। বিশেষত এটি শিশুদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।‘রিস্ক অ্যানালাইসিস’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা দাবি করেছেন, একাধিত নামী ব্র্যান্ডের ব্রাউন রাইসে আর্সেনিক পাওয়া গিয়েছে। এমনকী কোনও কোনও ব্র্যান্ডের বাদামি চালে ৪৫ শতাংশ পর্যন্ত অজৈব আর্সেনিক মিশে থাকার প্রমাণও মিলেছে। 

গবেষকদের মতে, একদিনে হয়েতো এই ব্রাউস রাইসের প্রভাব শরীরে পড়বে না। তবে দীর্ঘ সময় ধরে আর্সেনিকযুক্ত এমন চালের ভাত খেতে থাকলে হার্ট, লিভার, কিডনি, স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। এছাড়াও রক্তচাপের হেরফের, হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া সহ সংক্রমণজনিত রোগও শরীরে বাসা বাঁধতে পারে। 

যদিও সব ব্র্যান্ডের ব্রাউন রাইসেই যে ক্ষতিকর রাসায়নিক থাকবে এমনটা জোর গলায় বলতে পারছেন না গবেষকরা। এনিয়ে আপাতত আরও গবেষণা জারি রয়েছে। তবে ব্রাউন রাইস কেনার সময়ে তার উপাদানগুলি আগে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর খাওয়ার পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে সাদা ভাত খেতে না চাইলে বাদামি চালের পরিবর্তে ওটস, কিনোয়া খেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া