শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৮ মে ২০২৫ ১৬ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হল। এই দুই সীমান্তেরই লাগোয়া পাকিস্তান। আর তাই দেরি না করে সীমান্তে জারি হল হাই অ্যালার্ট। সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করে দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ যে কোনও সময়ে পাক সেনার হামলার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে ১০৩৭ কিলোমিটার এলাকা ভাগাভাগি করে রয়েছে রাজস্থান সীমানা। আর তাই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে বর্ডার। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি নজর এলেই প্রত্যাঘাতের কথা এমনকী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনাও অত্যন্ত সজাগ রয়েছে।
যুদ্ধবিমান মহড়া দেওয়ার জেরে ৯ মে অবধি যোধপুর, কিষাণগড় ও বিকানের বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই সুখোই–৩০ এমকেআই যুদ্ধবিমান গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত আকাশপথে টহল দিচ্ছে। বিকানের, জয়সলমীর ও বারমেড় জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পুলিশ ও রেল কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
সীমান্তবর্তী গ্রামগুলোতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ড্রোন বিরোধী ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে। জয়সলমীর এবং যোধপুরে মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে।
পাঞ্জাবেও একই পরিস্থিতি। সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমান্তে উত্তেজনার জন্য মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করে দিয়েছেন।
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর এর পর গোটা ভারত উত্তেজনায় ফুটছে। জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। নিকেশ হয়েছে বহু জঙ্গি। পাল্টা পাকিস্তানও জম্মু–কাশ্মীরে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে সিল করে দেওয়া হল রাজস্থান সীমান্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?