মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৭ মে ২০২৫ ০০ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ঘাত, প্রত্যাঘাত। পহেলগাঁওয়ের জবাবে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার মোক্ষম জবাব মধ্যরাতে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তান বদলার হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা দুই পরমাণু শক্তিধর দেশকে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছে। বার্তা দেওয়া হয়েছে সংযত থাকার।
প্রশ্ন উঠছে, পরমাণু বোমা বিস্ফোরণ হলে, কত সেকেন্ড সময় লাগে বিস্ফোরণে? বিস্ফোরণ হলে একসঙ্গে কত এলাকা মুহূর্তে ধূলিস্যাৎ হয়ে যেতে পারে? লড়াই পরমাণুর হলে, দেশের নিরাপত্তায় কী রয়েছে ভারতের কাছে?
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, তথ্য, ভারতের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি, ভারতের কাছে আরও বেশ কয়েকটি সিস্টেম রয়েছে যা ক্রুজ ক্ষেপণাস্ত্র হোক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যে কোনও পাকিস্তানি আক্রমণকে ঠেকাতে সক্ষম। পাকিস্তান পারমাণবিক বোমা বহনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে, তা ধ্বংস করে দিতে পারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা।
কী এই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম?
সর্বভারতীয় সংবাদ সংস্থার তথ্য, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম সাধারণত পারমাণবিক আক্রমণের সময় ব্যবহৃত হয়। এটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহৃত হয়। পৃথ্বী ডিফেন্স ভেহিকেল যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলকে আটকে দিতে পারে কয়েক মুহূর্তে। এটি বাতাসে থাকা অবস্থায় ৪০,০০০ ফুট উচ্চতায় লক্ষ্যবস্তু চিহ্নিত এবং ধ্বংস করতে পারে। এটি উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মধ্যে কার্যকর হয়ে ওঠে। এটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, এটি ৪০০ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি যুদ্ধবিমান, বোমারু বিমান, নজরদারি বিমান এবং ড্রোনকে ভূপতিত, ধূলিস্যাৎ করতে পারে।
সালটা ১৯৯৬। প্রায় তিন দশক আগে ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি শুরু হয়। উল্লেখ্য, ইজরায়েল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে সক্ষম একটি র্যাডার সিস্টেম তৈরি করে, যা লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডার বা সোর্ডফিশ নামে পরিচিত। এটি পাকিস্তান বা চিন থেকে ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারত পৃথ্বী প্রতিরক্ষা যান পরীক্ষা করে। এটি একটি নতুন ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম, যা শণাক্তকরণের পরপরই চালু করা হয় এবং এটি আমেরিকান টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের অনুরূপে তৈরি হয়। একই সঙ্গে উল্লেখ্য, ভারতের একটি মোবাইল মিসাইল ডিফেন্স সিস্টেমও রয়েছে।এর মধ্যেই রয়েছে স্বল্প-পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল। এই সিস্টেমের নাম 9K33 OSA AK অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম। ভারতে, পাঁচজন সৈন্যের একটি দল এই সিস্টেমটি পরিচালনা করে। এগুলি ৩,৭০৪ কিমি/ঘন্টা গতিতে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?