মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ মে ২০২৫ ২২ : ৪২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সফল হয়েছে ‘অপারেশন সিঁদুর’। জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন বলেন, ‘ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল। ভারতীয় সেনা বিশ্বের দরবারে নিজেকে ফের প্রমাণ করল। সেনাকে সাধুবাদ। প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ।’
এদিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নীরিহ মানুষদের মেরেছে। পাকিস্তান এবং সন্ত্রাসকে কড়া জবাব দেওয়া হয়েছে। সঠিকভাবে বদলা নিলেও মানবিকতা ভোলেনি ভারতীয় সেনা। এটা বিরাট গৌরবের দিনের যাত্রা শুরু।’
ভারতীয় সেনাবাহিনীর কথা তুলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এই দিনটি ইতিহাসের পাতায় থাকবে। কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি। দেশের মাথা উঁচু করেছে ভারতীয় সেনা। পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। যা লক্ষ্য ছিল তা পূরণ করেছে ভারত। প্রত্যাঘাতের অধিকার থেকেই জবাব ভারতের।’
বুধবার রাতের এই অপারেশনে ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।
অন্যদিকে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, ভারতের হামলায় ২৬ জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের এই আক্রমণের 'যোগ্য জবাব' দেবেন তাঁরা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। গভীর রাতের অন্ধকারেই জঙ্গি ঘাঁটি উড়িয়ে যোগ্য জবাব দিল ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?