মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৯৪৭-এর যুদ্ধ থেকে অপারেশন সিঁদুর: ভারত-পাকিস্তানের সংঘর্ষের ইতিহাসের এক নতুন অধ্যায়

Sourav Goswami | ০৭ মে ২০২৫ ২১ : ৩৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গত ৭ মে, ২০২৫ পাহেলগাঁও-এর নারকীয় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের নজিরবিহীন প্রতিক্রিয়া — অপারেশন সিন্দুর, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে কার্যত আগুন জ্বালিয়ে দিয়েছে। এই অভিযানে নিহত হয়েছে ৮০-র বেশি জঙ্গি, যাদের মধ্যে বেশ কয়েকজন ২৬/১১ মুম্বই হামলার সংগঠকদের ঘনিষ্ঠ বলে সূত্রে জানা গেছে। কিন্তু এই পাল্টা জবাব আসলে একটি দীর্ঘ ইতিহাসের নতুন অধ্যায়মাত্র। ভারত-পাকিস্তান সম্পর্কের কেন্দ্রে যে সংঘাতের আগুন জ্বলছে, তা শুরু হয়েছিল স্বাধীনতার সূচনালগ্নেই।


১৯৪৭: প্রথম কাশ্মীর যুদ্ধ

ব্রিটিশ ভারতের বিভাজনের ঠিক পরই কাশ্মীর হয়ে ওঠে সংঘর্ষের কেন্দ্র। পাকিস্তান-সমর্থিত উপজাতীয় আক্রমণের মুখে ভারত সেনা পাঠায়। যুদ্ধ শেষে জাতিসংঘের হস্তক্ষেপে গঠিত হয় লাইন অফ কন্ট্রোল (LoC)—কাশ্মীর ভাগ হয়ে যায়।

১৯৬৫: দ্বিতীয় ভারত-পাক যুদ্ধ

পাকিস্তানের 'অপারেশন গিব্রাল্টার' এর মাধ্যমে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা। ভারত তীব্র সামরিক প্রতিক্রিয়ায় পুরো পশ্চিম সীমান্ত জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। তাসখন্দ চুক্তিতে যুদ্ধবিরতি হলেও সম্পর্কের ফাটল গভীর হয়।

১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৃতীয় ভারত-পাক যুদ্ধ

পূর্ব পাকিস্তানে গনহত্যা ও শরণার্থীদের ঢল ঠেকাতে ভারত হস্তক্ষেপ করে। ভারতীয় সেনাবাহিনীর বিজয় ও পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যুদ্ধটি ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিজয়।

১৯৯৯: কার্গিল যুদ্ধ

উপত্যকায় পাকিস্তানি অনুপ্রবেশ। ভারতীয় সেনার অপারেশন বিজয়-এর মাধ্যমে পাহাড়ি এলাকা পুনর্দখল। যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল বিশ্বজুড়ে।

২০১৬: উরি হামলা ও সার্জিকাল স্ট্রাইক

উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরে, ভারত প্রথমবারের মতো সীমান্ত পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক চালায়। জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা করে ভারত বিশ্বের সামনে নতুন কৌশল তুলে ধরে।

২০১৯: পুলওয়ামা ও বালাকোট বিমান হামলা

৪০ জওয়ানের প্রাণ নেওয়া পুলওয়ামা হামলার জবাবে, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বোমা বর্ষণ করে। স্বাধীনতার পর প্রথমবার পাকিস্তানে গভীরে ঢুকে বিমান হানা।

২০২৫: অপারেশন সিঁদুর 

পাহেলগামের বর্বর হামলার পরে মাত্র ২৫ মিনিটের মধ্যে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। এই অভিযানে প্রযুক্তি, সময়ানুগত্য ও সুনির্দিষ্টতা—সব পূর্ণমাত্রায় ছিল।


ভারত-পাক সম্পর্কের ইতিহাস রক্ত, যুদ্ধ ও রাজনৈতিক দ্বন্দ্বে ভরা। তবে প্রতিবার ভারত দেখিয়েছে, সংযমের পাশাপাশি তাঁর শক্তি প্রদর্শনের ক্ষমতাও আছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া