বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | অপারেশন সিঁদুর: ভারত পাকিস্তানি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতেই, বিশ্বনেতারা যা বললেন…

Riya Patra | ০৭ মে ২০২৫ ২১ : ১৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর। পহেলগাঁও হামলার পর থেকেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বার্তা দিয়েছিলেন, সন্ত্রাসীদের রেয়াত নয় কোনওভাবেই। পাকিস্তানকে যে জবাব দেওয়া হবে সঠিক সময়ে, সঠিকভাবে, ইঙ্গিত ছিল তারও। বিশ্বনেতারা বরাবর শান্তির পক্ষে বার্তা দিয়েছেন। জানিয়েছেন কথা বলে, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা। 

২২ এপ্রিলের নৃশংস হামলার উত্তর দিয়েছে ভারত, নিজেদের মতো করে। মধ্যরাত্রিতে একযোগে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। ভারতের মোক্ষম জবাবে কী বলছেন বিশ্বনেতারা? নজর ছিল সেদিকেও।


ঘটনার কথা জানার পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ‘আমি মনে করি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।‘  সঙ্গেই নিজের আশার কথা জানিয়েছেন। আশা করছেন, দ্রুত শেষ হবে এসব। 


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।  একই সঙ্গে বার্তা দিয়েছেন, পারমাণবিক-সশস্ত্র এশীয় প্রতিবেশীদের মধ্যেকার সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে চেষ্টা জারি রাখবে ওয়াশিংটন।


চিন কী বার্তা দিচ্ছে? হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যেমন, একইসঙ্গে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে ক্রমঅনবনতির সম্পর্কে উভয় পক্ষকে সংযম দেখানোর বার্তা চিনের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া এড়াতে আহ্বান জানাচ্ছি।‘


সামরিক সংঘর্ষের তীব্রতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশেকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

বার্তায় ব্রিটেন জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ, উত্তেজনা কমাতে দু’ দেশেরই আগ্রহ রয়েছে। আর এই প্রসঙ্গে যে কোনও ধরনের সহায়তা করতে রাজি ব্রিটেন। ব্রিটিশ নাগরিকদের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্ত-সহ বেশকিছু জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করার ভারতের এই তীব্র চেষ্টাকে বুঝতে পারছেন তিনি। একই সঙ্গে দু’ দেশকেই যুদ্ধ পরিস্থিতিতে সংযম দেখাতে বলেছেন। 

ইজরায়েল সরাসরি ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার জানিয়েছেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইজরায়েল। সন্ত্রাসীদের জানা উচিত যে নিরপরাধদের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে লুকানোর কোনও জায়গা নেই।‘

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় সামরিক অভিযান প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব দু’ দেশকে সংযম প্রদর্শনের বার্তা দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া