মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ভারতের পক্ষে এটি একটি গর্বের দিন’, ক্যাবিনেট বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

Sumit | ০৭ মে ২০২৫ ১৯ : ০৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের জেরে কাঁপছে পাকিস্তান। ভারতীয় বিমান হামলার জেরে ইতিমধ্যে গুঁড়িয়ে গিয়েছে ৯ টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দেশ ভ্রমণ স্থগিত করে দিলেন। নরওয়ে, ক্রোয়েশিয়া এবং নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই সফর আপাতত স্থগিত করা হল।


অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্যাবিনেট বৈঠকে বলেন, 'ভারতের পক্ষে এটি একটি গর্বের দিন'। বৃহস্পতিবার সকাল ১১ টায় সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সেখানে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা হবে সমস্ত দলের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই অপারেশনের পর জাতীয় নিরাপত্তা কীভাবে রক্ষিত হবে এবং পাকিস্তানের সঙ্গে ভারতের পরবর্তী সম্পর্ক কী হবে তা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।


ইতিমধ্যে পাকিস্তানে জাতিসংঘের একটি দল যাবে। তারা পাকিস্তানের মুজাফরাবাদে যেখানে হামলা হয়েছে সেখানে ঘুরে দেখবে। জঙ্গি ঘাঁটি নিয়ে ভারত যে কোনও ভুল পদক্ষেপ গ্রহণ করেনি সেটাও ফের একবার এই ঘটনার জেরে প্রমাণিত। 


২৫ মিনিটের এই অপারেশনে ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এগুলির মধ্যে চারটি ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এর মধ্যে ভাওয়ালপুর ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এটি ইন্দো-পাকিস্তান সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে। 


ইন্ডিয়া টুডের খবর অনুসারে, ১৯৭১ সালের পর এই প্রথম পাঞ্জাব প্রদেশে এই ধরণের সাফল্য এসেছে ভারতের ঝুলিতে। যেভাবে ভারতীয় বিমান বাহিনী পাঞ্জাব প্রদেশের জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে তাতে দিশেহারা অবস্থা পাকিস্তান সেনাবাহিনী। 


বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প। 


পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া