বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'অপারেশন সিঁদুর': ২৫ মিনিটেই রক্তবন্যা পাকিস্তানে, মৃত শতাধিক, থরথর করে কাঁপছে প্রতিবেশী রাষ্ট্র

Pallabi Ghosh | ০৭ মে ২০২৫ ১৮ : ১১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ২৫ মিনিটের অপারেশন। তাতেই রক্তবন্যা বইছে পাকিস্তানে। 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানে নিহত কমপক্ষে শতাধিক। মৃত্যুমিছিল ক্রমেই বাড়ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতের প্রত্যাঘাতে কমপক্ষে ৯০ জন জঙ্গি নিকেশ। প্রাণ গেছে ২৬ জন পাকিস্তানি নাগরিকের। আহত বহু। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের চারটি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাঁচটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতের জল, স্থল, বায়ু সেনা। ১৯৭১ সালের পর এই প্রথমবার তিন সেনাবাহিনী যৌথভাবে হামলা চালাল। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের মোট ন'টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অনুমান, ৮০ থেকে ৯০ জঙ্গি খতম হয়েছে এই হামলায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

অন্যদিকে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, ভারতের হামলায় ২৬ জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের এই আক্রমণের 'যোগ্য জবাব' দেবেন‌ তাঁরা। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। গভীর রাতের অন্ধকারেই জঙ্গি ঘাঁটি উড়িয়ে যোগ্য জবাব দিল ভারত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া