মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ মে ২০২৫ ১৮ : ০২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পাক ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানদের দ্রুত কাজে যোগ দিতে হবে।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা একজোটে হামলা চালায়। এয়ার স্ট্রাইক চালানো হয় অন্তত নয় জায়গায়। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে এই স্ট্রাইকে। তবে ইসলামাবাদের দাবি, আট জন মারা গিয়েছেন।
ইতিমধ্যে ভারতের হামলার পাল্টা জবাব দিয়েছে পাক সেনাও। জম্মু–কাশ্মীরে গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের গোলাবর্ষণে সাতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন।
প্রসঙ্গত, ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীমবের গলি এলাকায় গুলিবর্ষণ করেছে পাক সেনা। এছাড়া বারামুল্লা জেলার উরি সেক্টরেও বোমাবর্ষণ করেছে পাক সেনা।
ভারতের হামলার পর মুখ খুলেছে ইসলামাবাদ। পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন, ভারত আবার আক্রমণ করলে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না।
এই ঘটনাপ্রবাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিলেন ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানরা দ্রুত কাজে যোগ দিন।
এদিকে ‘অপারেশন সিঁদুর’ এর পর বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন তিনি। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীরা।
এদিকে, অমিত শাহ সীমান্ত এলাকার রাজ্যগুলির মন্ত্রীদের সঙ্গে বুধবার দুপুর দুটোয় বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে সমস্ত রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু–কাশ্মীর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?