মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সফল 'অপারেশন সিঁদুর', জানালেন দুই মহিলা সেনা আধিকারিক, অধিকার প্রয়োগ করেছে ভারত: বিদেশসচিব

AD | ০৭ মে ২০২৫ ১৭ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় হামলা করে ভারত। নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। স্থল-বায়ু-জল তিন সেনা একত্রিত হয়ে এই হামলা করে। মূল্য লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া। সেনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে কোনও পাক সেনা ঘাঁটিতে হামলা করা হয়নি। এই 'অপারেশন সিঁদুর' নিয়ে সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। এছাড়াও উপস্থিত ছিলেন, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি। সাংবাদিক বৈঠকে দুই মহিলা অফিসারের নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের শুরুতে ২০০১ সালে সংসদে হামলা, ২০০৮ সালে মুম্বই হামলার মতো নানা ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হয়।

বিদেশসচিব বলেন, "মুম্বই হামলার পর পহেলগাঁওয়ের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা। পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে মারা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ফিরে আসা স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করার লক্ষ্যেই এই আক্রমণটি করা হয়েছিল। বিশেষ করে, অর্থনীতির মূল ভিত্তিকে নষ্ট করার জন্যই এই হামলা। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। জইশ, লশকরেরা এই ধরনের ছোট সংগঠনের মাধ্যমে কাজ করে চলেছে। তার বিরুদ্ধই ভারতের এই জবাব।’

বিক্রম বলেন, "পহেলগাঁওয়ের হামলার পর দেশের নানা প্রান্তে ক্ষোভ দেখা দিয়েছিল। তার পর ভারত সরকার কিছু পদক্ষেপ করে। কিন্তু পহেলগাঁওয়ের জন্য ন্যায়বিচার আবশ্যক ছিল। এর পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। উল্টে ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করছে। আমাদের কাছে খবর ছিল, ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে। তাই এই প্রত্যাঘাত আবশ্যক ছিল। ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে জবাব দিতে। সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা। রাষ্ট্রপুঞ্জ গত ২৫ এপ্রিল পহেলগাঁওয়ের হামলার নিন্দা করে বলেছিল ন্যায়বিচার দরকার। ভারতের প্রত্যাঘাত তার ভিত্তিতেই।"

এরপরেই অপারেশন সিঁদুরের বর্ণনা দেওয়া শুরু করেন কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ব্যোমিকা। তাঁরা বলেন, ''পাকিস্তানে মোট ন’টি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেগুলিকে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।"

তালিকা প্রকাশ করে দুই সেনা আধিকারিক দেখান কোথায় কেন হামলা চালানো হয়েছে। তালিকা অনুযায়ী, প্রথম নিশানা ছিল শুভান আল্লাহ মসজিদ। সেখানে লস্কর-ই-তইবার ঘাঁটি এবং প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। বিলাল মসজিদে ছিল জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণকেন্দ্র। কোটলির মসজিদে ছিল লস্করের ঘাঁটি। এগুলি সবই ছিল পাক অধিকৃত কাশ্মীরে।

এছাড়াও পাকিস্তানের শিয়ালকোটে, মেহমুনা জোয়া ক্যাম্পে হামলা চালানো হয়েছে। মেহমুনাতে হিজবুলের ক্যাম্প ছিল। পাঠানকোটে এখান থেকেই হামলা হয়েছিল। মুরদিকের মারকাজ তইবায় হামলা করা হয়েছে। এখানেই ২৬/১১-এর জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

যে ক'টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলির প্রতিটির ছবি দেখানো হয় সাংবাদিক বৈঠকে। এরপর তাঁরা বলেন, "কোনও সাধারণ নাগরিকে ক্ষতি করা হয়নি। পাক সেনাঘাঁটিতে হামলা করা হয়নি। প্রযুক্তির সাহায্যে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া