বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কোনওটি জইশের, কোনওটি লস্করের শক্ত ঘাঁটি, কেন বেছে বেছে ঠিক ন'টি জায়গায় হামলা করল ভারত

AD | ০৭ মে ২০২৫ ১৬ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি স্থানে আঘাত হেনেছে ভারত। লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে কয়েকটি।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রত্যাঘাতে এই অভিযান চালানো হয়। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তইবা (এলইটি)-কে এই হামলার জন্য দায়ী করা হয়েছে। ভারতের এই হামলার উদ্দেশ্য ছিল এলইটি, জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলির ব্যবহৃত মূল লজিস্টিক, অপারেশনাল এবং প্রশিক্ষণ কাঠামো ধ্বংস করা। 

অভিযানের জন্য নির্বাচিত ন'টি স্থানের প্রতিটিই ভারতে পরিচালিত বড় জঙ্গি ষড়যন্ত্র এবং অনুপ্রবেশের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে জঙ্গি কার্যকলাপের জন্য ভারত এই স্থানগুলি চিহ্নিত করেছে।

বাহাওয়ালপুর: জইশ-ই-মহম্মদের সদর দপ্তর

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের মারকাজ শুভান আল্লাহ মসজিদ ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। শহরটি মাসুদ আজহারের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদর দপ্তর হিসেবে পরিচিত। জইশ ২০০১ সালের সংসদ হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলা সহ ভারতে বেশ কয়েকটি হাই-প্রোফাইল হামলার দায় স্বীকার করেছে বা এর সঙ্গে যুক্ত রয়েছে।

মুরিদকে: লস্কর-ই-তইবার ঘাঁটি এবং প্রশিক্ষণ ক্ষেত্র

লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে মুরিদকের মারকাজ তইবা লস্কর-ই-তইবার বহুদিনের ঘাঁটি এবং এর শাখা জামাত-উদ-দাওয়ার দীর্ঘদিনের কেন্দ্র। ২০০ একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত এলাকায় জঙ্গি প্রশিক্ষণ, শিক্ষাকেন্দ্র এবং লজিস্টিক সহায়তার পরিকাঠামো রয়েছে। ২০০৮ সালে মুম্বই হামলার পিছনে হাত রয়েছে লস্করেরই। এমনকি ২৬/১১-এর মুম্বই হামলার চক্রীদেরও প্রশিক্ষণ দিয়েছিল লস্কর।

কোটলি: বোমারু প্রশিক্ষণ এবং জঙ্গি ঘাঁটি

পাক-অধিকৃত কাশ্মীরের কোটলিকে ভারত বারবার আত্মঘাতী বোমারু এবং জঙ্গিদের একটি প্রধান প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। সূত্রের মতে, কোটলিতে যে কোনও সময় একসঙ্গে ৫০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী থাকার ক্ষমতা রয়েছে।

গুলপুর: রাজৌরি এবং পুঞ্চে হামলার জন্য লঞ্চপ্যাড

জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চে অভিযানের জন্য গুলপুরকে বারবার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। সূত্রের খবর, এই স্থানটি জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত। যারা ওই অঞ্চলে ভারতীয় নিরাপত্তা কনভয় এবং অসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালাত।

সাওয়াই: লস্করের ঘাঁটি, কাশ্মীর হামলার সঙ্গে যোগসূত্র

পাক অধিকৃত কাশ্মীরে মুজফ্ফরাবাদের সাওয়াই নাল্লা ঘাঁটিতে লস্করের নিয়োগ প্রক্রিয়া, সংগঠনে নাম লেখানো এবং প্রশিক্ষণের কাজ হয়। উত্তর কাশ্মীরে বিশেষ করে সোনমার্গ, গুলমার্গ এবং পহেলগাঁওয়ে হামলার সঙ্গে এই ঘাঁটির যোগসূত্র রয়েছে।

সরজাল এবং বার্নালা: অনুপ্রবেশের পথ

সরজালা জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশের জন্য একটি প্রধান জেইএম লঞ্চ সাইট। আন্তর্জাতিক সীমান্ত এবং ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র খুব কাছে বার্নালার ঘাঁটিটি অবস্থিত হওয়ায় এখান থেকেই মূলত অনুপ্রবেশের কাজগুলি হয়।

মেহমুনা: হিজবুল মুজাহিদিনের উপস্থিতি

হিজবুল মুজাহিদিন (এইচএম) দ্বারা পরিচালিত, এই ঘাঁটিট শিয়ালকোটের হেড মারালায় কোটলি ভুট্টা সরকারি হাসপাতালের কাছে অবস্থিত। পাকিস্তানের আইএসআই-এর সহায়তায় এই ঘাঁটিটি আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সরকারি প্রাঙ্গণে গোপনে প্রতিষ্ঠিত হয়েছিল।

বুধবার রাত ১টা ৪৪ মিনিটে ভারত দূরপাল্লার স্ট্যান্ডঅফ অস্ত্র ব্যবহার করে নির্ভুল হামলা শুরু করে। এই হামলাগুলি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ সমন্বয়ে করা হয়েছিল। যা ১৯৭১ সালের যুদ্ধের পর প্রথমবার। ভারতের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটি লক্ষ্য করে কোনও আঘাত হানা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া