বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৬ মে ২০২৫ ০১ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জন্মের পরেই পরিবারের তরফ থেকে সন্তানদের কোনও না কোনও নাম প্রদান করা হয়। সেই নামই একটি পরিচয় যা সাধারণত সারাজীবন আমাদের সঙ্গে থাকে। সমাজে কাউকে প্রথমে নাম দিয়েই চেনা যায়। নাম আমাদের পরিচয়ের একটি মূল অংশ।
এত গুরুত্বপূর্ণ বিষয়কে কেউ কীভাবে এত হালকাভাবে নিতে পারে? চীনে এমন একজন ব্যক্তি আছেন যিনি তার নামকে একটি রসিকতায় পরিণত করেছেন।
যদিও বেশিরভাগ মানুষ তাদের নাম নিয়ে গর্ব করে, এই ব্যক্তিটি সম্পূর্ণ বিপরীত। তাঁর নিজের নাম মোটেও পছন্দ নয়। বারবার নাম পরিবর্তন করতে থাকেন ওই যুবক। প্রতিবারই একটি নতুন অজুহাত দেখিয়ে। তাঁর নাম পরিবর্তনের বহর দেখে তাঁর প্রতিবেশী থেকে শুরু করে কর্মকর্তা সকলেই অবাক।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, চীনের ২৩ বছর বয়সী ওই যুবক চাকরি পেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ধারণা ছিল যে, তাঁর নাম এতটাই খারাপ যে এর ফলে তিনি চাকরি পাচ্ছেন না। আরও আশ্চর্যের বিষয়, তিনি ইতিমধ্যেই দু'বার তাঁর নাম পরিবর্তন করে ফেলেছেন। তবুও সন্তুষ্ট হতে পারছিলেন না।
হেনান প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির আসল নাম জু ইউনফেই। যা ওই প্রদেশে খুবই প্রচলিত নাম। এর ফলে তাঁর সেই নামটি পছন্দ ছিল না। তাঁর গ্রামের আরও একজন লোক এই একই নাম ব্যবহার করতেন। ভাগ্য পরিবর্তনের আশায়, তিনি নাম পরিবর্তন করে রাখেন ঝু কুয়ে জুয়ান উ চি লিং।
শীঘ্রই তিনি তাঁর নতুন নাম নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়েন। বিশেষ করে যখন এই নামটি তাঁকে চাকরি পেতে সাহায্য করেনি। এরপর তিনি তাঁর মায়ের উপাধি গ্রহণ করেন এবং আবার তার নাম পরিবর্তন করে ঝো তিয়ান জি ওয়েই দা দি রাখেন, মনে করলেন এটি অন্য রকম শোনাচ্ছে।
এখানেই শেষ নয়। তিনি তৃতীয়বারের মতো নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের কাছে ফিরে আসেন। এবার ৪৮ অক্ষরের নাম রাখার অনুরোধ করেন। কর্মকর্তারা তাঁর আবেদনটি প্রত্যাখ্যান করে বলেন, তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর পরই কী হল ওই যুবকের? নাম পরিবর্তন করতে সক্ষম হয়েছেন কি তিনি? তা জানা যায়নি এখনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?