মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ মে ২০২৫ ০১ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জেরে ফুঁসছে গোটা দেশ। বুধবার দেশজুড়ে বিভিন্ন স্থানে হবে মক ড্রিল। ইতিমধ্যেই দেশের তিন বাহিনীকে সবুজ সঙ্কেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে যুদ্ধের মহড়া সারবে ভারতীয় বিমান বাহিনী।
এনডিটিভি সূত্রে খবর, রাতের দিকে এই বিমান মহড়া করবে ভারতীয় বিমান বাহিনী। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে চলবে এই বিমান মহড়া। এই সময় সেখানকার বিমানবন্দরে সমস্ত ধরণের বিমানের চলাচল বন্ধ করে দেওয়া হবে।
বুধবার গোটা দেশজুড়ে হবে যুদ্ধের মহড়ায় মক ড্রিল। সেখানে বিশেষভাবে অংশ নেবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এই ধরণের মক ড্রিল ১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর হয়নি। দেশের ৩০০ টি লোকেশনে হবে এই মক ড্রিল।
মঙ্গলবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় তিন বাহিনীর কর্তারাও ছিলেন।
বিগত সপ্তাহে এমনই একটি বৈঠকে প্রধানমন্ত্রী তিন বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পহেলগাঁওতে যে জঙ্গি হামলা ঘটেছে তারপর থেকেই চড়েছে উত্তেজনার পারদ। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি অংশ এই হামলা চালিয়েছে বলে স্বীকারও করেছে। এরপর থেকেই ঘরে বাইরে চাপে পাকিস্তান।
ভারত-পাকিস্তান সীমান্তে ইতিমধ্যেই তৈরি রয়েছে ভারতের তিন বাহিনী। রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর এই মহড়ায় আরও চাপে পাকিস্তান। এবার কোন দিক থেকে তারা নিজেদের বাঁচাবে তা নিয়েই তারা চিন্তিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?