বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মে ২০২৫ ২৩ : ২৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ গরমকালে অনেকে ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন। সামান্য অনিয়ম হলেই শরীরে জলশূন্যতা থেকে ডায়রিয়া সহ হিটস্ট্রোকের মতো জটিল সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে ডায়েটে বেশ কিছু খাবার যোগ করলে গ্রীষ্মকালে শরীর থাকে সুস্থ। যেমন লাউয়ের রস। পুষ্টিতে ভরপুর লাউয়ে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, ভিটামিন সি, ভিটামিন বি৩, ভিটামিন বি২, ভিটামিন বি৯, ভিটামিন বি৬। পুষ্টিবিদদের মতে, টানা ১৫ দিন লাউয়ের রস খেলে দারুণ ফল পাওয়া যায়।
* হার্টের সমস্যার একটি বড় কারণ ‘খারাপ’ কোলেস্টেরল। যা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, লাউয়ের রস এই খারাপ কোলেস্টেরলকে বাগে আনতে পারে। আসলে এই পানীয়ে রয়েছে অত্যন্ত উপকারী কিছু ফাইটো কেমিক্যাল। আর এই সব উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত।
* লাউয়ে প্রায় ৯৬ শতাংশ জল থাকে। যা গ্রীষ্মকালে শরীরকে জলশূন্যতা থেকে রক্ষা করে। লাউ শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে। গ্রীষ্মের দাবদহে নিয়মিত লাউ খেলে উপকার পাবেন।
* লাউয়ের রস কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো সমস্যা দূর করতে সাহায্য করে।
* ব্লাড সুগার বেড়ে গেলে প্রথমেই লাউয়ের জুসের সঙ্গে বন্ধুত্ব করে নিন। একাধিক উপকারী অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই পানীয়তে। যা ব্লাড সুগারকে বশে রাখার কাজে একাই একশো।
* ফাইবার ছাড়াও লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম এবং আয়রন রয়েছে। এই সব উপাদানগুলি ওজন কমাতে সাহায্য করে। বিশেষত প্রতিদিন খালি পেটে এটি পান করলে দ্রুত উপকার পাওয়া যায়।
* লাউয়ে কোলিন নামক একটি যৌগ রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
* লাউয়ে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট এবং হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বককে সুস্থ ও উজ্জ্বল করে তোলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?