মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ মে ২০২৫ ২৩ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে থেকে নিঁখোজ কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাঁও। দিল্লি থেকে জব্বলপুর যাওয়ার সময় তিনি ট্রেন থেকে নিখোঁজ হন বলে খবর। পরে ১৬২ কিমি দূরে অন্য একটি ট্রেন থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ওরাঁও ওড়িশার সুন্দরগড় লোকসভা কেন্দ্রের সাংসদ। উপজাতি বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন জুয়েল ওরাঁও। গত ৩ মে (শনিবার) দিল্লির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গন্ডোয়ানা এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। মন্ত্রী গন্তব্য ছিল মধ্যপ্রদেসের জব্বলপুর। নবভারত টাইমসের প্রতিবেদন অনুসারে, গত ৪ঠা মে সকালে মধ্যপ্রদেশের দামোহ রেলওয়ে স্টেশনে মন্ত্রীর আসনটি খালি দেখে শোরগোল পড়ে যায়।
এরপরই খবর জানাজানি হলে নিখোঁজ মন্ত্রী জুয়েল ওরাঁওকে খুঁজতে তৎপর হয়। শুরু হয় তল্লাশি অভিযান। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে খোঁজাখুঁজির চলে। এরপর প্রায় ১৬২ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের সিহোরা রোড রেলওয়ে স্টেশনে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে আহত অবস্থায় জুয়েল ওরাঁকে পাওয়া যায়।
প্রতিবেদনে উল্লেখ, রবিবার ভোর ৩.৪৫ মিনিটে দামোহ স্টেশনে নেমেছিলেন মন্ত্রী। হঠাৎ তাঁর রক্তে শর্করার মাত্রা কমে যায়। ট্রেনটি চলতে শুরু করলে তিনি ওঠার চেষ্টা করেন। কিন্তু, পিছলে পড়ে যান। তাতেই আহত হন তিনি। গন্ডোয়ানা এক্সপ্রেস ধরতে না পারায় মন্ত্রী অন্য প্ল্যাটফর্মে আসা সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে উঠে যান।
কেন্দ্রীয় মন্ত্রী ওরাঁওয়ের ব্যক্তিগত সহকারী জানিয়েছেন যে, মন্ত্রীকে হরদুয়া রেলওয়ে স্টেশনে নিখোঁজ অবস্থায় পাওয়া গিয়েছে। পরে জানা যায় যে, ট্রেনটি সেখানে থামেনি। শেষে রবিবার সকাল ৬.৫৫ মিনিটে সিহোরা রোড স্টেশনে তাঁকে পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার পর জুয়েল ওরাঁওকে জবলপুরে নিয়ে আসা হয়।
Chairing a review meeting of my Ministry to finalise key projects and schemes for the current financial year.
— Jual Oram (@jualoram) May 6, 2025
I am perfectly fine & fully committed to my duties. Rumours being spread are completely baseless . I urge everyone to focus on facts & not fall for misinformation. pic.twitter.com/tDwWXYSRTD
কর্মীদের সতর্ক করা হয় এবং জবলপুরে পৌঁছানোর পর মন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হয়। নবভারত টাইমস ডব্লিউসিআর-এর জব্বলপুর রেল বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) মধুর ভার্মা এবং সিহোরা স্টেশনে আরপিএফ পোস্ট ইনচার্জ রাজীব খার্বেরকে উদ্ধত করে এই খবর জানিয়েছে।
মন্ত্রীর নিঁখোঁজ নিয়ে বিভিন্ন খবর ছড়িয়েছিল। যেগুলিকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী পুরোপুরি সুস্থ আছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?