মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ মে ২০২৫ ২১ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের হামলার পর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই অবস্থায় বড়সড় দাবি করে বসলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির দাবি, তিনদিন আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা সম্পর্কে খবর ছিল। সেই রিপোর্ট পাওয়ার পরই নিজের সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী।
খাড়গের দাবি, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার তিন দিন আগে এই রিপোর্ট মোদির কাছে পৌঁছেছিল। খাড়গে বলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনায় যে গোয়েন্দা ব্যর্থতা হয়েছে, এটা সরকার নিজেই স্বীকার করেছে। সরকারের তরফে জানানো হয়েছিল যে ব্যবস্থা নেওয়া হবে। যখন আগে থেকেই খবর ছিল তাহলে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন। আমি জানতে পেরেছি হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। সেই কারণেই তিনি তাঁর কাশ্মীর সফর বাতিল করেছিলেন’।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু ঘটে। ছুটিতে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার পর ২৪ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারও এই নিরাপত্তা ঘাটতির বিষয়টি স্বীকার করে বলে জানা গিয়েছে। সরকারের তরফে জানানো হয়, স্থানীয় প্রশাসন কাউকে না জানিয়েই পর্যটকদের জন্য বৈসরন উপত্যকা খুলে দিয়েছিল।
যেখানে অন্যান্য বছর জুন মাসে অমরনাথ যাত্রার আগে প্রবেশ নিষেধ থাকে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় হামলার ছক কষেছিল জঙ্গিরা। ১৯ এপ্রিল কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেন চলাচলের উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কারণে সেই সফর স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে খাড়গের বক্তব্যে আরও গভীর হল বিতর্ক। তবে এরপর এখনও কোনও উত্তর মেলেনি কেন্দ্রীয় সরকারের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?