মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২০২৫-এ ভারত-পাক পরমাণু যুদ্ধ! জানা গিয়েছিল ২০১৯ সালেই, অশান্তির মাঝে ফের বড় আপডেট

AD | ০৬ মে ২০২৫ ২১ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের সেনা এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ভারতের উপর পরমাণু হামলার হুমকিও দিয়েছেন।

এরই মাঝে ২০১৯ সালে রউতলেজ এর একট গবেষণাপত্র সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, প্রাণঘাতী জঙ্গিহানার ফলে ২০২৫ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

গবেষকরা তত্ত্ব দিয়েছেন, একটি বড় সন্ত্রাসী হামলার ফলে এই যুদ্ধের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভারতীয় সংসদে হামলা করা হবে। যা ভারতকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সৈন্য মোতায়েনের জন্য প্ররোচিত করবে। পাকিস্তানও এর পাল্টা জবাব দেবে। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষ এবং হতাহতের ঘটনা দ্রুত বৃদ্ধি পাবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় সেনা পাকিস্তানের জমিতে অগ্রসর হলেই পরমাণু হামলার সম্ভাবনা তৈরি হবে। পাকিস্তানের সেনা জেনারেল হার নিশ্চিত জেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন।

গবেষণাপত্রের ভবিষ্যদ্বাণী-

দিন ১: পাকিস্তান ১০টি পরমাণু অস্ত্র (পাঁচ কিলোটন)-এর ব্যবহার করবে নিজেদের সীমানার মধ্যেই। যা ভারতীয় ট্যাঙ্কগুলিকে ধ্বংস করতে ব্যবহার করা হবে।

দিন ২: পাকিস্তান আরও ১৫টি পরমাণু অস্ত্রের ব্যবহার করল। জবাবে ভারত ২০টি পরমাণু বোমার ব্যবহার করল। লক্ষ্য সেনা ঘাঁটি এবং পরমাণু অস্ত্র ঘাঁটি।

এই বোমার ব্যবহারে বিশাল আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হবে। ঠিক হিরোশিমার মতো।

যুদ্ধ থামানোর বদলে তৃতীয় দিনে আরও আগ্রাসী মনোভাব দেখাবে ভারত। জবাবে পাকিস্তান ভারতের সেনাছাউনি, নৌঘাঁটি এবং এয়ারফিল্ডগুলিকে লক্ষ করে ৩০টি এয়ারবার্স্ট পরমাণু বোমা নিক্ষেপ করবে এবং এর পাশাপাশি আরও ১৫টি কৌশলগত পরমাণু বোমা নিক্ষেপ করবে। পাল্টা পাকিস্তানের সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ১০টি বোমা নিক্ষেপ করবে ভারত।

গবেষণাপত্রে বলে হয়েছে, দুই দেশের মধ্যে পুরোদস্তুর পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে। আগামী তিন দিনে পাকিস্তান নিজেদের ভাণ্ডারের ১২০টি পরমাণু অস্ত্রই ব্যবহার করে ফেলবে। পাল্টা ভারতের ব্যবহার করবে মাত্র ৭০টি। বাকি ১০০টি রেখে দেওয়া হবে চীনকে রুখতে।

যদি ধরে নেওয়া যায় যে উভয় দেশের কাছেই প্রায় ২৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। গবেষকরা সেই যুদ্ধের ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। গবেষণাপত্রে বলা হয়েছে, ৫ থেকে ১২৫ মিলিয়ন সাধারণ মানুষের তৎক্ষণাৎ মৃত্যু। ভারত ও পাকিস্তানের প্রধান শহরগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে অথবা বসবাসের অযোগ্য হয়ে যাবে। স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, শক্তি এবং অর্থব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

এখানেই শেষ নয়। যুদ্ধের ফলে সৃষ্টি তেজষ্ক্রিয়তা এবং ধোঁয়ার কুণ্ডলী গোটা বিশ্বকে ছেয়ে ফেলবে। এর ফলে বিশ্বজুড়ে তৈরি হবে মহামারি। এর ফলে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া