মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিমানের টয়লেট জ্যাম! মুখ ঘুরিয়ে ফ্রাঙ্কফুর্টে নামানো হলো এয়ার ইন্ডিয়ার বিমান

RD | ০৬ মে ২০২৫ ২১ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত দু'মাসে এমন ঘটনা ঘটল দু'বার। মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি। বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফটের একাধিক টয়লেট জ্যাম হয়ে যাওয়ায় টরন্টো থেকে দিল্লিগামী উড়ানের গতিপথ বদল। ওই বিমানটিকে নামানো হল ফ্রাঙ্কফুর্টে।

এয়ার ইন্ডিয়ার এক অফিসার জানিয়েছেন ঘটনা গত ২ মে-র। বোয়িং ৭৭৭-এর পাঁচটি টয়লেটই জ্যাম হয়ে গিয়েছিল। সেই কারণেই উড়ানের গতিপথ বদলে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। সাধারণত বোয়িং ৭৭৭ বিমানে ১২টি টয়লেট থাকে।

যদিও এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। বিমানটিকে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করা হয়েছে। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে যে, অবতরণের কয়েক ঘণ্টা পরেই বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির দিকে রওনা দেয়। জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার কাছে তার যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দেখা বেশি গুরুত্বপূর্ণ।

সূত্রের খবর, টরন্টো থেকে দিল্লিগামী ওই উড়ান ছিল নন স্টপ। টরন্টোর পিয়ার্সন এয়ারপোর্ট থেকে ২ মে সন্ধ্যায় ৬টা ১৪ মিনিটে ছেড়ে পরের দিন, ৩ মে সন্ধ্য়ায় দিল্লি পৌঁছেছিল এয়ার ইন্ডিয়ার উড়ানটি।

এর আগেও এয়ার ইন্ডিয়ার শিকাগো থেকে দিল্লিগামী উড়ান গত মার্চে টেক অফের ১০ ঘণ্টা পরে ফের আমেরিকায় ফিরে এসেছিল টয়লেট জ্যাম হয়ে যাওয়ায়। সেই সময় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, প্লাস্টিকের ব্যাগ, কাপড়, ডায়াপার আটকে জ্যাম হয়েছিল টয়লেট। ওই উড়ান সংস্থার এক কর্তা জানান, বোয়িং ৭৭৭ উড়ানে তিনটি পৃথক নিকাশি ব্যবস্থা থাকে। কিন্তু একটি বিকল হলেই তার প্রভাব পড়ে সব টয়লেটের উপর।

প্রাক্তন এক পাইলট জানিয়েছেন, টয়লেট জ্যাম হলে বেশি অসুবিধা হয় বয়স্ক ও শিশুদের। পরিস্থিতি সামলে নেওয়ার মতো হলে সাধারণত পাইলটরা অসুবিধার কথা জানিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু বেশির ভাগ টয়লেটই যদি জ্যাম বা বিকল হয়ে যায়, তখন উড়ানের গতিপথ না বদলে  কোনও উপায় থাকে না।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া