বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পেঁয়াজ-রসুন নিষিদ্ধ, একসঙ্গে বসতে পারবেন না স্বামী-স্ত্রী! মেট গালায় তারকাদের জন্য রয়েছে আর কী কী 'আজব' নিয়ম?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মে ২০২৫ ২১ : ২৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ফ্যাশন জগতের সবথেকে বড় অনুষ্ঠান মেট গালা। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছে এই আসর। প্রতিবারের মতো এবারও হলিউড, বলিউড তো বটেই, গোটা দুনিয়ার ফ্যাশন জগতের তাবড় তারকাদের এক ছাদের নিচে দেখা মিলেছে। তবে যত বড় তারকাই হোক না কেন, মেট গালার মঞ্চে প্রবেশ থেকে শুরু করে 'আফটার পার্টি', সব জায়গাতেই মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। মেট গালা ২০২৫-এও তেমনই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। 

* গালায় আমন্ত্রিত সব তারকার জন্য থাকে নির্দিষ্ট চেয়ার। ৭৫ হাজার ডলার দেওয়ার পরেও কিন্তু তারকারা নিজেদের আসন নির্বাচন করতে পারেন না। আমন্ত্রিত অতিথিদের জন্য চেয়ার থাকে নির্দিষ্ট। সেই চেয়ার সরিয়ে নিয়ে অন্য কোথাও বসারও নিয়ম নেই। 

* তারকারা আসন কিনলেও আসন বাছতে পারেন না। কে, কোথায় বসবেন, তা ঠিক করে দেন মেট গালা কর্তৃপক্ষই। এক্ষেত্রে কোনও দম্পতিকে পাশাপাশি বসতে দেওয়া হয় না। এমনকী আসন নির্বাচন করার সময় সেলেবদের পারস্পরিক সম্পর্কও দেখে নেওয়া হয়। 

* আভিজাত্যের আসর মেট গালায় যাতে কোনও কিছুই বাধা না হতে পারে, সে ব্যবস্থা থাকে পুরোদমে। যা খাবারের ক্ষেত্রেও প্রযোজ্য। মেট গালায় উপস্থিত তারকাদের জন্য বানানো খাবারে দুর্গন্ধ ছড়াতে পারে, এমন খাবার একেবারে নিষিদ্ধ। এই কারণেই পেঁয়াজ, রসুন, পার্সলে-মেট গালার ডিনারের মেনু থেকে সম্পূর্ণ বাদ এই তিন জিনিস। 

* মেট গালায় ধূমপানের সুযোগ থাকে না। তবে ধূমপান যতটা না গন্ধের জন্য, তার চেয়ে বেশি সাবধানতার জন্য। মেট গালায় দামি পোশাক পরে তারকারা হাজির হন। অনেকের পোশাক তৈরি হয় দাহ্য উপাদান দিয়ে। তাছাড়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে থাকা জিনিসপত্রের যেন ক্ষতি না হয়, সবকিছু ভেবেই ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। 

* মেট গালার রেড কার্পেটে হাই প্রোফাইল তারকাদের দেখা যায়। তারপরেও কিন্তু সমাজ মাধ্যমে তাঁদের কোনও ছবি, ভিডিওর দেখা মেলে না। এর অন্যতম কারণই হল কর্তৃপক্ষের কঠোর ‘নো ফোন’ পলিসি। মেট গালায় প্রাইভেট ট্যুর, ডিনার ও রেড কার্পেটে পারফরম্যান্সের ছবি বা ভিডিও নেওয়ার অনুমতি নেই। এমনকী সেলফি তোলাও মানা। তবে তারকাদের অনেক সময় শৌচাগারে সেলফি তুলে পোস্ট করতে দেখা গিয়েছে।

* মেট গালার প্রতিটি আসরের জন্য নির্দিষ্ট থিম থাকে। সেই থিম অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয়। এ বছরের থিম নির্ধারিত হয়েছে ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। যে ডিজাইনারের পোশাকই বানানো হোক না কেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা পরা একেবারে নিষিদ্ধ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া