সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সর্বনাশ পাকিস্তানের! 'পাক সেনাকে বিশ্বাস করি না' আওয়াজ তুলে কী বলছেন পাকিস্তানিরা

Pallabi Ghosh | ০৬ মে ২০২৫ ২১ : ২৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেছে ২৬ পর্যটকের। ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরেও ক্ষোভে ফুঁসছে দেশ। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্র একগুচ্ছ কড়া পদক্ষেপ করলেও, রাগ এখনও দমেনি ভারতবাসীর। এই পরিস্থিতিতে খোদ পাকিস্তানিরাই পাক সেনাবাহিনী ও নেতাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিচ্ছেন। পাক সেনাবাহিনী সাধারণ পাকিস্তানিদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও ধারণা অনেকের। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী আদনান সামি। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পান তিনি। রবিবার আদনান সামি লিখেছেন, বাকুর রাস্তায় কয়েকজন পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা হয়েছিল। ওঁরা বলেন, 'স্যার, আপনি ভাগ্যবান। সঠিক সময়ে দেশ ছেড়েছেন। আমরাও আমাদের নাগরিকত্ব বদলাতে চাই। আমরা সেনাবাহিনীকে ঘৃণা করি। তারাই আমাদের দেশকে শেষ করে দিচ্ছে।' এর প্রত্যুত্তরে আদনান সামি বলেন, 'আমি এটা বহু আগেই টের পেয়েছিলাম'। 

সূত্রের খবর, যুদ্ধের ইঙ্গিত পেতেই পাক সেনাবাহিনীর বহু সেনা তাঁদের পরিবারের সদস্যদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন। এমনকী কয়েকজন পাকিস্তানি নেতাও দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাক নেতা আলি মহম্মদ খান মারওয়াত জানিয়েছেন, 'ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে, আমি ইংল্যান্ডে চলে যাব।' এই পরিস্থিতিতে পাক সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ পাকিস্তানিরা। দেশের মানুষকে বিপদে রক্ষা করার পরিবর্তে, যাঁরা পালিয়ে বাঁচার পরিকল্পনা করেন, তাঁদের উপর বিন্দুমাত্র ভরসা করা যাচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া