মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এক লাইকেই বদলে গেল জীবন! বিরাটের ছোঁয়ায় অবনীত রাতারাতি কোটিপতি, কী এমন ঘটল? 

Kaushik Roy | ০৬ মে ২০২৫ ২০ : ৫১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সেলিব্রিটিদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যখন সামান্য এক পদক্ষেপেই বদলে যায় জীবন। এমনই এক ঘটনায় রীতিমত হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি দুর্ঘটনাবশত ‘লাইক’ করে বসেন অভিনেত্রী অবনীত কৌরের এক ফ্যান পেজের ছবি। আর সেই ‘লাইক’-ই রাতারাতি বদলে দেয় অবনীতের জীবন। গত ১মে হঠাৎই নেটিজেনরা দেখতে পান বিরাট কোহলি অবনীত কৌরের একটি ফ্যান পেজের ছবিতে লাইক করেছেন।

ঘটনাচক্রে সেদিন ছিল বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন। স্ত্রী-এর জন্মদিন উপলক্ষ্যে আবেগঘন এক পোস্ট করেন বিরাট। তার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটে। আরও চমকপ্রদ বিষয় হল কোহলি ইনস্টাগ্রামে অবনীতকে ফলো-ও করেন না। এই ঘটনার পরেই শুরু হয়ে যায় ট্রোল, গসিপ, মিম এবং উঠে আসে নানা রকম তত্ত্ব। অনেকে অনুষ্কাকে ট্যাগ করেও রসিকতা করতেও ছাড়েননি।

গুজব থামাতে ময়দানে নামতে হয় বিরাটকে। এক পোস্টে তিনি লেখেন, ‘ফিড ক্লিয়ার করার সময় সম্ভবত অ্যালগরিদম ভুলবশত একটি এনগেজমেন্ট দিয়ে ফেলেছে। এর পিছনে কোনও উদ্দেশ্য ছিল না। অনুরোধ করছি যেন এই নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা না করা হয়। ধন্যবাদ’। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে অবনীতের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৩০ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়ায় ৩১.৮ মিলিয়ন।

এই আকস্মিক জনপ্রিয়তা শুধুমাত্র ফলোয়ারে সীমাবদ্ধ ছিল না। রাতারাতি আয়ও বেড়ে যায় অবনীতের। এক রিপোর্ট অনুযায়ী, অবনীতের সোশ্যাল মিডিয়া পোস্টের দাম প্রতি পোস্টে দু’লক্ষ থেকে বেড়ে ২.৬ লক্ষ টাকা হয়েছে। জানা গিয়েছে, ১২টি নতুন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে অবনীতের যার মধ্যে রয়েছে বিউটি, ফ্যাশন ও ফিনটেক সেক্টর। উল্লেখ্য, অবনীত ইতিমধ্যেই ছোটপর্দা ও বড়পর্দায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। জানা যাচ্ছে, মিশন ইমপসিবলের পরবর্তী সিনেমাতেও তাঁকে দেখা যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া