মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘যুদ্ধে নামলে বাটি হাতে বসতে হবে’, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে এল পাকিস্তানের ভিখারির দশা

Kaushik Roy | ০৬ মে ২০২৫ ২০ : ০৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে ঘিরে বড়সড় সতর্কবার্তা জারি করল আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডি’জ। তাদের মতে, যদি দুই দেশের মধ্যে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তবে বিরাট বড় ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। কারণ, যদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তানের অর্থনীতি। সরকারের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার প্রক্রিয়া ভেস্তে যেতে পারে।

বর্তমান পরিস্থিতি পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলেই জানাচ্ছে এই সংস্থা। মুডি’জ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি জারি থাকলে বৈশ্বিক অর্থায়নের ক্ষেত্রে বিপুল ক্ষতির মুখে পড়বে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। তাছাড়া, পাকিস্তানে বর্তমানে বিদেশি মুদ্রার যা দশা তাতে আগামী বছরগুলিতে তা দিয়ে আদৌ ঋণ পরিশোধ হবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এই অবস্থায় আইএমএফ-এর মতো আন্তর্জাতিক সংস্থা থেকেও সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়বে। তবে, মুডি’জ-এর রিপোর্টে কিছু ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। সম্প্রতি, পাকিস্তানে মূল্যস্ফীতির হার কমেছে। ধীরে ধীরে বেড়েছে জিডিপি। আইএমএফ-এর শর্ত পূরণে কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু এই অবস্থায় যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কার্যত বাটি হাতে বসতে হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেটিং সংস্থা।

অন্যদিকে, ভারত প্রসঙ্গে মুডি’জ জানিয়েছে, ভারতের অর্থনীতি বর্তমানে অনেক শক্তিশালী। জিডিপি যেমন বেড়েছে তেমনই বেড়েছে সরকারি বিনিয়োগ। সবচেয়ে বড় বিষয় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে। ফলে, অর্থনৈতিক প্রভাব খুব একটা পড়বে না। কিন্তু সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেলে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়তে পারে এমনটাও জানিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া