শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ মে ২০২৫ ১৯ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা মারা যাওয়ার পর ভারত রীতিমতো ফুঁসছে। বুধবার রাজ্যে রাজ্যে মক ড্রিল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। এই যখন পরিস্থিতি, তখন ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, রাশিয়া, আমেরিকার মতো দেশগুলি। এরই মধ্যে এয়ার ফ্রান্স ও লুফৎহানসার মতো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিমান ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে রীতিমতো টেনশনের চোরাস্রোত বইছে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাক আকাশসীমা ব্যবহার করা হবে না।’
জার্মান বিমান সংস্থা লুফৎহানসাও একই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও নির্দেশ আসার আগেই পাক আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছিল এই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। ঘুরপথে যাচ্ছে বিমানগুলি। এবার চলে এল সরকারি নির্দেশিকা। লুফৎহানসা জানিয়েছে, ঘুরপথে যেতে সময় লাগছে ঠিকই। কিন্তু কিছু করার নেই।
ইতিমধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এমিরেটস পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। ফ্লাইট ট্রাকিং ডেটা ব্যবহার করা হচ্ছে বিমানের সঠিক অবস্থান জানার জন্য।
ভারতীয় বিমানসংস্থার মধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ইতিমধ্যেই পাক আকাশসীমার বদলে বিকল্প আকাশপথ ব্যবহার শুরু করে দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?