মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সতর্ক দেশ! জেলায়-জেলায় বেজে উঠবে সাইরেন, কেন? শুনলে কী করবেন? ৭ তারিখে কী হতে চলেছে?

Riya Patra | ০৬ মে ২০২৫ ১৮ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই চূড়ান্ত সতর্কতা সীমান্তবর্তী এলাকায়। তারমাঝেই সোমবার সন্ধেয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের একাধিক রাজ্যে বুধবার সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়া চলবে। নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, কীভাবে উদ্ধারকার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে, প্রশিক্ষণ দেওয়া হবে সেসব বিষয়েও। এই মহড়ায় অংশগ্রহণ করবেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, সাধারণ শিক্ষার্থী-সহ অনেকেই। এর আগে, শেষ ১৯৭১ সালে ভারত এই ধরনের মহড়া করেছিল।

 

কিন্তু মহড়ায় কেন বাজানো হবে সাইরেন? কী এর গুরুত্ব? কতদূর পর্যন্ত এই যুদ্ধ-সাইরেন শোনা যায়? সোমবারের নির্দেশের পর থেকেই সাধারণের মানুষের মনে এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 

 

 কোথায় কোথায় এই সাইরেন বাজানো হবে?

 সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধ সাইরেন সরকারি ভবন, পুলিশ সদর দপ্তর, অগ্নিনির্বাপণ কেন্দ্র, সামরিক ঘাঁটির মতো জায়গাগুলি থেকে বাজানো হবে। মূলত উঁচু ভবন থেকে বাজানো হয়, যাতে শব্দ পৌঁছে যায় যতদূর সম্ভব ততদূর পর্যন্ত। দিল্লি-নয়ডার মতো জায়গায় হাই-আলার্ট জোনে সাইরেন বাজানো হতে পারে এই সাইরেন। 


আগামিকাল এই যুদ্ধ সাইরেন শুনতে পেলে, কী করণীয় প্রাথমিকভাবে?


যেহেতু এটি মহড়া, তাই প্রাথমিকভাবে এই সাইরেন শুনে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রাথমিকভাবে এই সাইরেন বাজানোর উদ্দেশ্য, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে, সেই মুহূর্তে কীভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, কী করণীয় সেই প্রসঙ্গে শিক্ষা দেওয়া।

 

তবে, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সাইরেন শুনলেই বেশকিছু নিয়ম পালন করতে হয়-


খোলা জায়গা থেকে সরে গিয়ে আশ্রয় নিতে হবে কোন ঘরে, ছাদের নিচে। প্রথম সাইরেন বাজার কয়েক মিনিটের মধ্যে নিরাপদে আশ্রয় নেওয়া জরুরি। সেই অভ্যাস তৈরির কারণেই মহড়ায় সাইরেন বাজানো হয়। 

টিভি, রেডিও, সরকারি অ্যাপ অনুসরণ করে পরিস্থিতির উপর নজর রাখা।


গুজব এড়িয়ে চলে সরকারি নির্দেশ পালন করা।

 

এর আগে কখন ভারতে যুদ্ধ সাইরেন বাজানো হয়েছে?

১৯৬২-চিনের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে।
১৯৬৫ এবং ১৯৭১, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে।
১৯৯৯-এ কার্গিল যুদ্ধে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া