মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ মে ২০২৫ ১৬ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বাসিন্দা। ভিন্ন সময়ে একে একে বিয়ে করে এসেছিলেন ভারতে। খাতায় কলমে তাঁরা এখনও পাক-নাগরিক। অথচ বছরের পর বছর রয়েছেন ভারতে। সংসার পেতেছেন। জন্ম দিয়েছেন সন্তানের। সন্তানদের রয়েছে জন্মগতভাবে ভারতীয় নাগরিকত্ব। দিনে দিনে ছড়িয়ে গিয়েছে পরিবার। প্রশ্ন,এখনও কি গোপন পাক-যোগ রয়েছে তাঁদের? পহেলগাঁও হামলার পর, পাক-ভারত সম্পর্কের ক্রমঅবনতির মাঝে আলোচনা ২২ মহিলাকে নিয়ে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মোরদাবাদে খোঁজ মিলেছে ২২ মহিলার। বছরের পর বছর ধরে দীর্ঘমেয়াদি ভিসায় তাঁরা বসবাস করছেন এ দেশে, আর নাগরিক পাকিস্তানের। আবার রয়েছে ভারতের রেশন কার্ড, আধার কার্ড। ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদনও করেছেন। ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁরা প্রত্যেকের ভারতীয়দের সঙ্গে বিবাহবন্ধনে আবব্ধ হয়ে এই দেশে এসেছেন। কেউ এসেছেন প্রায় দু’ দশক আগে। কেউ এসেছেন চার-পাঁচ বছর আগে।
সূত্রের খবর, ওই ২২ পাক-মহিলা গত কয়েকবছরে এ দেশে জন্ম দিয়েছেন ৯৫ সন্তানের। কারও সন্তান এখন পূর্ণবয়স্ক। কেউ কেউ বিয়ে করে সংসার পেতেছেন। তাঁদের সন্তান-সন্ততী জন্ম নিয়েছে এদেশে। তথ্য, ২২ পাক-মহিলা সংসার বিস্তার করেছেন যে হারে, এখন সদস্য সংখ্যা প্রায় ৫০০।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ তাঁদের বিস্তারিত তথ্যের খোঁজ চালাচ্ছে। খতিয়ে দেখা হবে, তাঁদের বিদেশ যোগের বিষয়টি। মোরদাবাদ পুলিশ জনিয়েছে, এলাকার সমস্ত পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে তাদের ভিসা আবেদনের বিষয়, রেশন কার্ডের ব্যবহার, পরিবারের বিস্তার এবং বিদেশে যোগাযোগের বিষয়টি।
২২ মহিলার পরবর্তী প্রজন্ম কী কাজ করছেন, এখনও পাকিস্তানের আত্মীয়দের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে কি না নজরে রয়েছে তাও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ওই ২২ মহিলা কিংবা তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও নির্বাসন আদেশ জারি করা হয়নি। তবে জাতীয় নিরাপত্তার কারণে তাদের আইনি এবং ভিসার অবস্থা পর্যালোচনাধীন রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?