মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ মে ২০২৫ ১৫ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনার জন্য বিশেষ বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল পাকিস্তানের তরফে। কিন্তু বন্ধ দরজার পিছনে কয়েক ঘণ্টা আলোচনার পরেও পুরোপুরি ব্যর্থ হল পাকিস্তান। কোনও সরকারি বিবৃতি এল না।
বিশেষ বৈঠক শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছিলেন, ‘বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক’। বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের তালিকায় রয়েছে পাকিস্তান। কিন্তু সেখানে নাম নেই ভারতের। ফলে, বৈঠকে ছিলেন না ভারতের কোনও প্রতিনিধি। এই সুযোগকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে অপপ্রচারের মঞ্চ হিসেবে নিরাপত্তা পরিষদের বৈঠককেই বেছে নিয়েছিল পাকিস্তান।
ভারতের প্রতিবেশী রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ নিরাপত্তা পরিষদের মঞ্চকে ভারত-বিরোধী অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। সূত্রের খবর, বৈঠকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কাশ্মীর ইস্যু ও ভারতের সামরিক অবস্থান নিয়ে ভুয়ো অভিযোগ তোলে পাকিস্তান।
আহমেদ ভারতীয় সেনার মোতায়েন এবং ‘উস্কানিমূলক’ বক্তব্যের অভিযোগ এনে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এছাড়াও, ভারতের তরফে ইন্দাস জলচুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি। কিন্তু বৈঠকে কোনও সদস্য রাষ্ট্রই পাকিস্তানের দাবিকে গুরুত্ব না দিয়ে আলোচনাকে অগ্রগতির পথে নিয়ে যেতে সমর্থ হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?